নাগাল্যান্ডের নয় জেলাতে ছয় মাসের জন্য আফস্পার মেয়াদ বৃদ্ধি, সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের
স্বরাষ্ট্র মন্ত্রক নাগাল্যান্ডের নয় জেলাতে ছয় মাসের জন্য আফস্পার মেয়াদ বৃদ্ধি করল
কেন্দ্রীয় সরকার নাগাল্যান্ডের নয়টি জেলাতে আরও ছয় মাস আফস্পা (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট)বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৩০ মার্চ পর্যন্ত আফস্পা বহাল থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। নাগাল্যান্ডের সামগ্রিক পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

নাগাল্যান্ডে নয়টি জেলা ফের আফস্পার অধীনে
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, ডিমাপুর, নিউল্যান্ড, চুমুকেদিমা, মন, কিফিরে, নকলাক, ফেক, পেরেন এবং জুনহেবোতো সহ নয়টি জেলায় শনিবার থেকে ৩০ মার্চ পর্যন্ত আফস্পার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও কোহিমা জেলার পাঁচটি থানা সহ নাগাল্যান্ডের চারটি জেলার ১৬টি থানাকে আফস্পার এখতিয়ারভুক্ত করা হয়েছে। মোকোকচুং জেলার ছয়টি থানা, লংলেং জেলার ইয়াংলোক থানা, ওখা জেলার চারটি থানাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে স্বরাষ্ট্র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কী লেখা রয়েছে
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে রয়েছে, ডিমাপুর, নিউল্যান্ড, চুমুকেদিমা, মন, কিফিরে, নকলাক জেলার পাশাপাশি নাগাল্যান্ডের ফেক, পেরেন এবং জুনহেবোতো জেলা গুলো আফস্পার অধীনে থাকবে। এছাড়াও নাগাল্যান্ডের অঞ্চলগুলির মধ্যে ১) কোহিমা জেলার খুজামা, কোহিমা উত্তর, কোহিমা দক্ষিণ, জুব্জা এবং কেজোচা থানার অন্তর্গত এলাকা ২) মকোকচুং জেলার মাংকোলেম্বা, মোকোকচুং-এল, লংথো, তুলি, লংচেম এবং আনাকি থানা, ৩) লংলেং জেলার ইয়াংলোক থানা ৪) ভান্ডারি, চম্পাং। ওখা জেলার রালান এবং সুংগ্রো থানা আফস্পার অধীনে 1958 এর ধারা ৩ এর অধীনে 'বিরক্ত এলাকা' হিসাবে চিহ্নিত করা হয়েছে। ১ অক্টোবর ২০২২ থেকে ছয় মাসের জন্য কার্যকর থাকে। কেন্দ্র সরকার আগে প্রত্যাহার না করলে আগামী ছয়মাস আফস্পা কার্যকর থাকবে।

বাদ নাগাল্যান্ডের চারটি জেলা
প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় সরকার আরও চারটি জেলার ১৬টি থানাকে অশান্ত ঘোষণা করেছিল। ২০২২ সালে ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আফস্পার অধীনে ছিল। কিন্তু চলতি বিজ্ঞপ্তিতে চারটি জেলার ১৬টি থানাকে আফস্পার অধীন থেকে বাতিল করা হয়েছে।

আফস্পা আইন কী
গত কয়েক দশক ধরে উত্তরপূর্বের তিনটি রাজ্যে এই বিতর্কিত আই বহাল রয়েছে। আফস্পার অধীনে নিরাপত্তা রক্ষীদের ক্ষমতা অনেকটা বেড়ে যায়। নিরাপত্তারক্ষীরা যে কোনও অবস্থায় তল্লাশি চালাতে পারে। কোনও ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। এমকী গুলি করার অধিকারও নিরাপত্তা রক্ষীদের দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications