Special Parliament Session: সংসদের বিশেষ অধিবেশনের আগে উদ্যোগ! সর্বদল বৈঠকের ডাক কেন্দ্রের

Special Parliament Session: সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে ১৮ সেপ্টেম্বর। তার আগে ১৭ সেপ্টেম্বর সর্বদল বৈঠকের ডাক দিল কেন্দ্র। বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা নিয়ে সর্বদল বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর বিশেষ অধিবেশন সংসদের পুরেনা ভবনে শুরু হয়ে তা ১৯ সেপ্টেম্বর নতুন ভবনে চলে যাবে।

এই মাসের শুরুর দিতে সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী পাঁচ দিনের বিশেষ অধিবেশনের কথা বলেছিলেন। কিন্তু তাতে স্পষ্টতা না থাকায় বিরোধীরা তীব্র সমালোচনা করেছিলেন। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব গণেশ চতুর্থীর মধ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা জন্যও অনেক বিরোধী নেতা বিজেপিকে নিশানা করেছিলেন।

সংসদের বিশেষ অধিবেশন

পরবর্তী সময়ে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে রাজনৈতিক দলগুলির সঙ্গে কোনও পরামর্শ ছাড়াই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলে মন্তব্য করেছিলেন। সেখানেই তিনি বলেছেন, আমাদের কারও এই অধিবেশনের অ্যাজেন্ডা সম্পর্কে কোনও ধারণা নেই। শুধু জানানো হয়েছে বিশেষ অধিবেশনের জন্য ৫ দিন সময় বরাদ্দ করা হয়েছে।

বিশেষ অধিবেশনের বিষয়গুলির মধ্যে সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করেছিলেন সনিয়া গান্ধী। সূত্রের খবর অ্যাজেন্ডায় অমৃত কাল ও উন্নত দেশ হিসেবে ভারত নিয়ে আলোচনা করা হতে পারে। এছাড়াও ভারতের সফল চাঁদে অভিযান এবং জি ২০ শীর্ষ সম্মেলন অন্তর্ভুক্ত থাকতে পারে।

সব থেকে উল্লেখযোগ্য হল দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত করা। ভারত নামকরণ করা নিয়ে ব্যাপক বিতর্কের কয়েকদিন পরে অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর সরকারের তরফে এই অধিবেশনে দেশের নাম পরিবর্তন করার একটি প্রস্তাব পেশ করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+