আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, চালু হচ্ছে নয়া অ্যাপ, লাগবে না ফটোকপিও
ভারতীয় নাগরিকদের পরিচয় পত্র আধার কার্ড। আধারের তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখতেই এই নয়া উদ্যোগ কেন্দ্র সরকারের। যে কারণেই মঙ্গলবার নয়া অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজের এক্স হ্যান্ডলে অশ্বিনী বৈষ্ণব বলেন, আধার ভেরিফিকেশন আরও সহজ করতেই এমন পদক্ষেপ নেওয়া। আর এর সাহায্যেই ভেরিফিকেশনের প্রক্রিয়ায় আসবে আমূল পরিবর্তন। দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সমস্ত তথ্য সুরক্ষার জন্যই এমন অ্যাপ চালু করল কেন্দ্র সরকার।
বর্তমানে সকলেই কিন্তু নিজেদের ব্যাগে আধার কার্ড কিংবা তার জেরক্স নিয়ে ঘোরেন। এতে কিন্তু হারিয়ে যাওয়ারও একটা ভয় থাকে। আর এই নতুন অ্যাপের কারণে আপনাকে আর ব্যাগে আধার কার্ড নিয়ে যেতে হবে না। কারণ, এই নতুন আধার অ্যাপের মাধ্যমে ফেস আইডি দিয়ে ব্যক্তির পরিচয় জানা যাবে। কোনও কাজের জন্য আপনাকে আর আধার কার্ডের জেরক্সও জমা দিতে হবে না। এতে কিন্তু অনেকটাই সুবিধা পাবেন এই দেশের নাগরিকরা। এবার জালিয়াতি রুখতেই এমন পদক্ষেপ নিল কেন্দ্র।

বর্তমানে যেমন সকলে ইউপি আইয়ে কিউআর কোড দিয়ে টাকা পেমেন্ট করতে পারেন, ঠিক তেমনই এখানেও কিউ আর কোড স্ক্যান করলেই ব্যক্তির সমস্ত ভেরিফিকেশন করা হয়ে যাবে। কোনও জায়গাতেই আধার কার্ডের কোনও ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। এতে কিন্তু ব্যক্তির সমস্ত তথ্যই সুরক্ষিত থাকবে।
তিনি আরও জানান, এই আধার অ্যাপ চালু হওয়ার সঙ্গে সঙ্গেই হোটেল, দোকান, বিমানবন্দর,আবার বড় কিছু কেনাকাটা করলেও সেখানে কোনও কিছু ভেরিফিকেশনের জন্য আধার কার্ড কিংবা জেরক্স দেখাবার প্রয়োজন পড়বে না। এতে কিন্তু সকলের তথ্য বেহাত হবে না।
এই নতুন অ্যাপটিতে কিড আর কোড স্ক্যান করলে ব্যক্তির পরিচয় জানা যায়। এতে তাকে কিন্তু কোথায় আর আধার কার্ডের জেরক্স বহন করতে হবে না। হোটেল থেকে দূরে কোথাও ভ্রমণে গেলে ভেরিফিকেশনের জন্য আধার কার্ড দেখাতে হয়। এবার থেকে সেই ঝক্কি কিন্তু কমল। মন্ত্রী বলেন, এই অ্যাপ একশো শতাংশ সুরক্ষিত। এতে ব্যক্তির কোনও ব্যক্তিগত তথ্য বেহাত হবে না। এই নতুন অ্যাপের মাধ্যমে শুধু যে সকলের প্রয়োজনীয় তথ্য ভাগ করা যাবে, তা নয়, তাঁদের সেই ব্যক্তিগত তথ্য অন্য কেউই দেখতেও পাবেন না।
এই নতুন আধার অ্যাপ ব্যবহার করার সময়ে সকলকে কিউ আর কোড স্ক্যান করলেই চলবে। সেই সঙ্গে তাঁদের ফেস আইডি দিতে হবে। ব্যক্তির ফোনেই ওই অ্যাপসটি রাখতে হবে। ফটোকপি দেখে ভেরিফিকেশনের দিন শেষ! এতে অনেকটাই উপকৃত হবে দেশবাসী।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications