Virus Attack: করোনার পর নিপা ভাইরাসের হানা! কেরলে দু’জনের মৃত্যু সংক্রমণেই, নিশ্চিত করলেন কেন্দ্রীয়মন্ত্রী
করোনার পর নিপা ভাইরাসের সংক্রমণ বাড়ছে ভারতে। ইতিমধ্যে কেরলে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য তা নিশ্চিতও করেছেন। মাণ্ডব্য বলেন, বিশেষজ্ঞদের একটি কেন্দ্রীয় দল কেরালায় পাঠানো হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে। রাজ্য সরকারকে নিপা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সহায়তা করছে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, কেরলের কোঝিকোড় জেলা থেকে দুটি মৃত্যুর খবর মিলেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, কেরালার আরও চারজনের নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে মারাত্মক ভাইরাসের পরীক্ষা করার জন্য।

এদিকে কেরল সরকার মঙ্গলবার কোঝিকোডে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি ফেসবুক পোস্টে বলেছেন, সরকার নিপা ভাইরাসে দুটি মৃত্যুকে গুরুত্ব সহকারে দেখছে এবং স্বাস্থ্য বিভাগ কোঝিকোড়ে একটি সতর্কতা জারি করেছে।
এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যবাসীকে অনুরোধ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মঙ্গলবার তিনি বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু সতর্ক থাকতে হবে। সতর্কতামূলক ব্যবস্থাগুলি মেনে চলতে হবে। করোনা ভাইরাসের মতোই এই ভাইরাস রুখতে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা প্রয়োগ করতে বলা হয়েছে।
@ Crimean-Congo hemorrhagic fever: আশঙ্কা বাড়াচ্ছে নয়া ভাইরাস! আক্রান্ত হয়েছেন বুঝছেন কীভাবে@
স্বাস্থ্য দফতররে মোকাবিলায় সতর্ক থাকাটা জরুরি। স্বাস্থ্য দফতরের রূপরেখা মেনে চলার পরামমর্শ দেওয়া হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। তা মেনে চলার জন্য অনুরোধ জানান কেরলের মুখ্যমন্রীছে। ২০১৮ সালেও একবার হানা দিয়েছিলেন নিপা ভাইরাস। সেবার কেরলে ১৭ জনের মৃত্যু হয়েছিল। ১৮ জন আক্রান্ত হয়েছিলেন।
২০২১ সালেও কেরলের দুই জেলায় নিপা হানা দেয়। ২০২১ সালেও এই ভাইরাসে মড়ক দেখা যায়। মানবদেহের পাশাপাশি পশু-পাখিদের শরীরেও দেখা যায় নিপার সংক্রমণ। বাদুড় জাতীয় পাখির মাধ্যমে এর সংক্রমণ ছড়িয়ে পড়ে বলে জানা যায়।












Click it and Unblock the Notifications