Winter Session of Parliament: মিড ডে মিলে ৪০০০ কোটি তছরূপ, সিবিআই অনুসন্ধানের নির্দেশ: ধর্মেন্দ্র প্রধান
Winter Session of Parliament: মিড ডে মিল নিয়ে অনুসন্ধান করবে সিবিআই। ইতিমধ্যে এই বিষয়ে ভারত সরকার নির্দেশ দিয়েছে। শীতকালীন অধিবেশনে চলা আলোচনার মধ্যেই এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুধু তাই নয়, এই ইস্যুতে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নেন কেন্দ্রীয়মন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আজ সোমবার থেকে শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament) শুরু হয়েছে। একাধিক ইস্যুতে দফায় দফায় উত্তাল অধিবেশনের প্রথমদিনেই। এই অবস্থায় আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ রাজ্যের বিপুল বকেয়া টাকা নিয়ে সংসদে সরব তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

একযোগে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পাল্টা জবাব দিতে উঠেই তোলাবাজি, কাটমানি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বলেন, ভারত সরকার কারোর টাকা আটকায় নি।
পিএম পোশন যোজনা (Mid-day meal scheme)-য় পশ্চিমবঙ্গ সরকার ৪০০০ কোটি টাকা তছরূপ করেচে বলে মারাত্মক অভিযোগ করেন কেন্দ্রীয়মন্ত্রী। ভারত সরকার ইতিমধ্যে এই কেলেঙ্কারির ঘটনায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। সব কিছুর তদন্ত হবে।
#WATCH | Winter Session of Parliament | Union Education Minister Dharmendra Pradhan says "In the PM Poshan Yojana (Mid-day meal scheme) they (West Bengal Govt) have misappropriated Rs 4000 crores and the Govt of India has given the inquiry to the CBI...Over half a dozen minister… pic.twitter.com/RYwFnmlCgb
— ANI (@ANI) December 4, 2023
আর এই প্রসঙ্গ ধরেই কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, দুর্নীতি এবং তোলাবাজির অপরাধে তৃণমূলের একাধিক মন্ত্রী এই মুহূর্তে জেলে। এমন আরও কয়েকজন মন্ত্রী-সহ শীর্ষ নেতারা জেলে যাবেন। সেই ভয়ে সবাই আছেন বলে তৃণমূলকে তীব্র আক্রমণ শানান বিজেপি নেতা। আর এরপরেই তৃণমূলের তরফে পাল্টা স্লোগান শুরু হয়ে যায়।
বলে রাখা প্রয়োজন, মিড ডে মিলে (Mid Day Meal Scam) অনিয়ম নিয়ে বারবার সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা। মিড ডে মিলের জন্যে বরাদ্দ টাকা অন্য খাতে খরচ হচ্ছে বলেও অভিযোগ করেছেন। এই বিষয়ে একাধিকবার শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন।
এমনকি সাক্ষাতেও রাজ্যের মিড ডে মিল (Mid Day Meal Scam) নিয়ে একের পর এক দুর্নীতি নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে বিস্তারিত জানান। কার্যত বিজেপি বিধায়কের অভিযোগের ভিত্তিতেই রাজ্যে কেন্দ্রীয় টিম আসে। যারা সরজমিনে মিড ডে মিল নিয়ে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখে। আর সেই পরিদর্শনে একাধিক অভিযোগ পাওয়া গিয়েছে বলেই দাবি কেন্দ্রীয়মন্ত্রীর।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications