New Criminal Laws: সোমবার থেকেই কার্যকর হচ্ছে নয়া আইন! পাঁচ লাখেরও বেশি আধিকারিককে দেওয়া হল ট্রেনিং
New Criminal Laws: হাতে আর মাত্র কয়েকদিন। আগামী সোমবার অর্থাৎ ১লা জুলাই থেকে গোটা দেশে কার্যকর হবে নতুন ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (Sakshya Adhinium-BSA) কার্যকর হবে। আর তার আগে নতুন আইনের বিষয়ে পাঁচ লাখেরও বেশি পুলিশ, ফরেন্সিক এবং বিচার ব্যব স্থার সঙ্গে যুক্ত আধিকারিককে ট্রেনিং দেওয়া হল।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের তরফে একাধিক ওয়েবনারের ব্যবস্থা করা হয়। সেখানে ৪০ লাখ কর্মীকে বিশেষ ট্রেনিং দেওয়া হয় নয়া এই আইনের বিষয়ে। ভারতের সমস্ত নাগরিক যাতে এই আইন (New Criminal Laws) সম্পর্কে সচেতন হয় সে দিকে তাকিয়েই তোড়জোর শুরু করেছে মোদী সরকার।

এছাড়া পুরানো আইন থেকে নতুন আইনে কার্যকর করার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা কিংবা অসুবিধা না হয় সেজন্য সবরকম ভাবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাহায্য করছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অর্থাৎ NCRB। এমনকি প্রযুক্তিগত ভাবেও বিভিন্ন সাহায্য দেওয়া হচ্ছে বলে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, এজন্য অন্তত ৩৬ টি সাপোর্ট টিম এবং কল সেন্টার খোলা হয়েছে NCRB এর তরফে। তাঁরাই নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন নিয়ে ক্রমানয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির (UTs) সঙ্গে যোগাযোগ রাখছে।
নয়া এই ফৌজদারি আইন দেশজুড়ে কার্যকরের আগে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে নয়া আইন কার্যকর করার পর পুলিশ, জেল, ফরেন্সিক বিভাগ এবং বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের সবার আগে এই বিষয়ে অবগত করা হয়েছে। নিয়ম-নীতি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। নতুন আইনে যেহেতু প্রযুক্তির উপর জোর দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ক্রিমিনাল ট্রেকিং নেটওয়ার্কে বেশ কিছু বদল আনা হয়েছে।
অন্যদিকে নয়া আইন নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। আগামী সোমবার থেকে নয়া আইন কার্যকর হলে যাতে সমস্যা না হয় সে বিষয়ে রাজ্যগুলির সঙ্গে আলচনা হচ্ছে। ব্যুরো অফ পুলিশ রিসার্চ এবং Development (BPR&D) ট্রেনিং মডিউল তৈরি করেছে। যা সমস্ত তদন্তকারী সংস্থা, বিচার ব্যবস্থার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ, জেল, ফরেন্সিক বিভাগ এবং বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত পাঁচ লাখ ৮৪ হাজার ১৭৪ জনকে এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে।
আইন এবং বিচার সংক্রান্ত বিষয়ের জন্য বিভিন্ন রাজ্যের রাজধানীগুলিতে চারটি বিশেষ কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানে প্রধান বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট এবং সমস্ত দেশের হাইকোর্টের বিচারপতিরাও উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের এই আইনের বিষয়ে অবগত করতে ইউজিসির তরফে ১২০০ বিশ্ববিদ্যালয় এবং ৪০ হাজার কলেজে বিশেষ অনুষ্ঠানেরর আয়োজন করা হয়। এমনকি দুরদর্শন এবং আকাশবানীতেও বিশেষ অনুষ্ঠান করা হয়। যেখানে নতুন আইনের কারজকরাতি বোঝানো হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications