১৫ হাজার পরীক্ষা কেন্দ্রে হতে চলেছে দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা, ঘোষণা কেন্দ্রের
১৫ হাজার পরীক্ষা কেন্দ্রে হতে চলেছে দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা, ঘোষণা কেন্দ্রের
লকডাউনের মাঝেই এবার দেশের ১৫০০০ পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে সিবিএসই-র বাকী থাকা দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। এদিন এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। পাশাপাশি সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানতে বেশির ভাগ ক্ষেত্রে পড়ুয়াদের নিজ স্কুলেই পরীক্ষার ব্যবস্থা করতে চাইছে কেন্দ্র।

সোমবার সকালে একটি টুইট বার্তায় রমেশ পোখরিয়াল জানান, “সিবিএসই-র বাকি থাকা পরীক্ষা গুলি হোমসেন্টারেই নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর আগে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৩০০০ । এখন তা বাড়িয়ে ১৫ হাজার করা হচ্ছে।” পাশাপাশি পরীক্ষা কেন্দ্র গুলি সামাজিক দূরত্বের বিধিনিষেধ মেনে কী ভাবে পরীক্ষা নেবে তা ঠিক করার জন্য টাস্কফোর্স খুব তাডা়তাড়ি স্কুল গুলিকে বিশদ নির্দেশিকা পাঠাবে বলেও জানা যাচ্ছে।
ইতিমধ্যেই ১লা জুন থেকে ১৫ জুন পর্যন্ত বাকী থাকা পরীক্ষার সূচীও বোর্ডের তরফে বার করা হয়েছে। এদিকে পরীক্ষা কেন্দ্র গুলিতে কোনও ভাবেই যাতে সামাজিক দূরত্বের বিধিনিষেধ লঙ্ঘিত না হয় তার জন্য নির্দিষ্ট নির্দেশিকাও প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে খবর। একইসাথে স্কুলগুলোকে সানিটাইজ করার পাশাপাশি পরীক্ষার সময় যাতে একজন পড়ুয়ার থেকে অন্যজনের যথেষ্ট দূরত্ব বজায় থাকে তা মাথায় রেখেই আসন সাজানো হবে বলে খবর। একইসাথে পরীক্ষার দিনগুলিতে মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসাও সিবিএসই বাধ্যতামূলক করতে চলেছে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications