জিএসটি চালুর মধ্যেই সর্বনাশ সাধারণের, সুদ কমল কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে

স্বল্প সঞ্চয়ে ফের সুদের হার কমালো কেন্দ্র। সুদের হার কমানো হয়েছে ১০ বেসিস পয়েন্ট। কার্যকর ১ জুলাই থেকে

জিএসটির প্রভাব সাধারণ মানুষের ওপর কতটা পড়বে, সেটা ভাল না খারাপ তা নিয়ে দোলাচলে অনেকেই। আর তার আগেই সুদের খাঁড়া সাধারণ মানুষের ওপর।[আরও পড়ুন:জিএসটি-র চালু করার পিছনে মূল কারিগর কারা? জেনে নিন একনজরে]

বিশেষ করে বলা যেতে পারে যাঁরা পুরোপুরি এই সুদের ওপর নির্ভরশীল। পয়লা জুলাই জিএসটি চালুর দিন থেকেই কার্যকর হবে নিম্নমুখি এই সুদের হার। পয়লা জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের জন্য এই সুদের হার লাগু হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রক।[আরও পড়ুন: মাঠেও জিএসটি-র থাবা, টিকিটেও ফেল কড়ি মাখো তেল ]

জিএসটি চালুর মধ্যেই সর্বনাশ সাধারণের, সুদ কমল কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে

কিষাণ বিকাশ, পাবলিক প্রভিডেন্ট ফান্ডসহ প্রায় সব ধরনের স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমছে ১০ বেসিস পয়েন্ট। পিপিএফে সুদের হার ৭.৯ থেকে কমে হচ্ছে ৭.৮। ২০১৫-১৬ অর্থবর্ষেও পিপিএফে সুদের হার ছিল ৮.৭।[আরও পড়ুন:জিএসটি নিয়ে কী মতামত বণিকসভা ফিকি-র]

২০১৭-১৮ অর্থবর্ষের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং ৫ বছরের সিনিয়র সিটিজেন স্কিমে সুদের হার ৮.৪ শতাংশ থেকে কমে হচ্ছে ৮.৩ শতাংশ। এই দুটিই স্বল্পসঞ্চয়ে কেন্দ্র সর্বোচ্চ সুদ দিয়ে থাকে। এনএসসির ক্ষেত্রে সুদের হার কমছে ১০ বেসিস পয়েন্ট। সুদের হার দাঁড়াচ্ছে ৭.৮ শতাংশ।

কেভিপি-র মেয়াদপূর্তির টাকা এবার থেকে ১১৩ মাসের বদলে পাওয়া যাবে ১১৫ মাসে। সুদের হার ৭.৫ শতাংশ। তবে সেভিংস ডিপোজিট স্কিমে সুদের হার অবশ্য একই থাকছে। সুদের হার ৪ শতাংশ।

জিএসটি চালুর মধ্যেই সর্বনাশ সাধারণের, সুদ কমল স্বল্প সঞ্চয়ে

কেন্দ্র স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোয় এরপর ব্যাঙ্কগুলিও সুদের হার কমাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+