জিএসটি নিয়ে কী মতামত বণিকসভা ফিকি-র

বণিকসভার মতে, জিএসটি বা পণ্য ও পরিষেবা কর বলবৎ হলে তা করদাতাদের বোঝা কমাবে।

বণিকসভা 'ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি' বা ফিকি জিএসটি নিয়ে নিজেদের মতামত জানিয়েছে। তাদের মতে জিএসটি চালু হলে ভারতীয় অর্থনীতির উল্লেখযোগ্য উন্নতি হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কর সংষ্কার নিয়ে সরকারের সঙ্গে কাজ করতে বণিকসভা মুখিয়ে রয়েছে বলেও জানিয়েছে। [আরও পড়ুন : শুধু জিএসটি নয়, ১ জুলাই থেকে আরও অনেক কিছু বদলে যেতে চলেছে]

বণিকসভার মতে, জিএসটি বা পণ্য ও পরিষেবা কর বলবৎ হলে তা করদাতাদের বোঝা কমাবে। এবং কালো টাকার বাড়বাড়ন্ত কমাতেও জিএসটি উপযোগী হবে। [আরও পড়ুন : অন্য দেশগুলিতে কীভাবে ও কবে জিএসটি বলবৎ হয়েছে জানেন কি]

জিএসটি নিয়ে কী মতামত বণিকসভা ফিকি-র

সমস্ত পণ্যে 'ইনপুট ট্যাক্স ক্রেডিট' থাকায় করের উপরে নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া কেন্দ্র ও রাজ্যের যে কর লাগু হবে তার মধ্যে ভারসাম্য ও স্বচ্ছ্বতা থাকবে। এমনটাই মত বণিকসভার। [আরও পড়ুন : জিএসটি চালুর পর অনলাইন কেনাকাটা করতে সমস্যায় পড়বেন, জেনে নিন কীভাবে]

এছাড়া জিএসটি চালুর পরে কর দান, রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন, রিফান্ড ইত্যাদি সহজ হবে। করদাতা ও প্রশাসনের মধ্যে যে দূরত্ব ছিল তা কমে আসবে এবং আইনি জটিলতাও কম হবে।

সারা দেশে যেভাবে সমান্তরাল অর্থনীতি চলে, জিএসটি আসার ফলে তা কমে আসবে এবং ফিকি-র মতে, ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে কর ও শুল্ক মিলিয়ে যে ঝামেলা পোহাতে হতো সেটাই দূর হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+