উত্তপ্ত মণিপুরে কেন্দ্রের ব্যবস্থা, তিনটি মামলার তদন্তে এনআইএ

নতুন করে উত্তপ্ত মণিপুর। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জনরোষ। ক্ষোভের আগুনে পুড়ছে একাধিক জায়গা। রাজ্যের মন্ত্রী বিধায়করাও সেই জনরোষ থেকে বাদ যাচ্ছেন না। এবার কেন্দ্র এই বিষয়ে পদক্ষেপ করল৷ তিনটি ঘটনার তদন্তের ভার দেওয়া হল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)কে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই বার্তার পরেই এনআইএ কাজ শুরু করেছে। মণিপুর পুলিশের থেকে ওই তিনটি মামলা গ্রহণ করা হয়েছে। পাহাড়ি রাজ্য মণিপুরে বেশ কয়েক মাস ধরেই অশান্তি দেখা দিয়েছে। অস্থিরতা চলছে বিভিন্ন জায়গায়। সম্প্রতি একাধিক প্রাণহানির ঘটনা আরও উত্তাল করেছে মণিপুরকে।

Manipur Ani

কোন তিনটি মামলার তদন্তভার গেল এনআইএর কাছে? জিরিবাম এলাকায় সিআরপিএফ ও কুকি জঙ্গিদের মধ্যে একটি লড়াই হয়। কমপক্ষে ১০ জঙ্গি মারা গিয়েছিল। সেই তদন্ত করছে এনআইএ। এছাড়াও ছয় জনকে অপহরণ করা হয়েছিল। পরে তাদের মৃতদেহ মেলে। সেই মামলাও দেওয়া হয়েছে এনআইএকে।

মণিপুরে পরিবেশ অশান্ত। বিভিন্ন দিকে জ্বলছে হিংসার আগুন। পরিস্থিতি শান্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নেয়। মণিপুর পুলিশের তরফ থেকে মামলা এনআইএকে দেওয়া হল। মণিপুরের শান্তি, শৃঙ্খলা উন্নত করার চেষ্টাও নতুন করে শুরু হয়েছে। এমএইচএ ১৬ নভেম্বর একটি বিবৃতি জারি করে। গুরুত্বপূর্ণ মামলাগুলি তদন্তের জন্য এনআইএকে দেওয়া হল। প্রাণহানি দুর্ভাগ্যনজক৷ শান্তিশৃঙ্খলাও ব্যাহত হচ্ছে। এই কথা জানানো হয়েছে বিবৃতি জারি করে।

স্বরাষ্ট্রমন্ত্রক সব নিরাপত্তা বাহিনীকে সজাগ থাকতে নির্দেশ দিয়েছে। উপদ্রুত এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। হিংসা যারা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই কথাও জানানো হয়েছে৷ জনসাধারণকে শান্তি বজায় রাখতে বলা হচ্ছে। গুজবে কান না দেওয়ার কথা বলা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

পরিস্থিতি মোকাবিলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক মণিপুরে অতিরিক্ত দুই হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করছে। প্রয়োজনে আরও বাহিনী পাঠানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+