ডাবল মাস্কে আদৌও আটকাচ্ছে করোনার নয়া স্ট্রেন? কোন পদ্ধতিতে পরলে মিলবে সুফল? নির্দেশিকা কেন্দ্রের

ডাবল মাস্কে আদৌও আটকাচ্ছে করোনার নয়া স্ট্রেন? কোন পদ্ধতিতে পরলে মিলবে সুফল? নির্দেশিকা কেন্দ্রের

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু গোটা বিশ্ব। করোনা জ্বরে কাঁপছে ভারতও। এমতাবস্থায় করোনার নয়া স্ট্রেনকে আটকাতে ডাবল মাস্ক পরার উপরেই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে সেই ক্ষেত্রে কিছু বিশেষ পদ্ধতির কথা শুরু থেকেই মনে রাখতে বলছেন তারা। এমতাবস্থায় এবার ডাবল মাস্কিং নিয়ে নির্দেশিকা জারি করতে দেখা গেল কেন্দ্র সরকারকেও।

ডাবল মাস্কিংয়ে সংক্রমণের তীব্রতার হার ৮৫-৯৫ শতাংশ কমে বলে দাবি

ডাবল মাস্কিংয়ে সংক্রমণের তীব্রতার হার ৮৫-৯৫ শতাংশ কমে বলে দাবি

এদিকে ইতিমধ্যেই দুটো মাস্ক ব্যবহারের উপদেশ দিয়েছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসি। এমনকী আমেরিকাতেও বিষয়টি নিয়ে বিস্তর গবেষনাও হয়েছে বলে জানা যায়। বিজ্ঞানীদের মতে একটা মাস্কের উপর আরও একটা মাস্ক চাপিয়ে নিলেই যে সব দিক থেকে সুরক্ষিত এমনটা নয়। তুলনায় সংক্রমণ কম হবে। গবেষকদের দাবি দুটো মাস্ক এক সঙ্গে ব্যবহার করলে সংক্রমণের তীব্রতার হার ৮৫-৯৫ শতাংশ কমে।

 কী বলছে কেন্দ্রের নির্দেশিকা ?

কী বলছে কেন্দ্রের নির্দেশিকা ?

বিশেষজ্ঞদের মতে, নীচে সার্জিকাল মাস্ক পরে তার ওপর কাপড়ের মাস্ক পরুন। তাঁরা আরও জানিয়েছেন, অন্য প্রকারের মাস্কের কম্বিনেশন ব্যবহার না করাই ভালো। কারণ, কিছু কম্বিনেশনের ফলে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। বর্তমানে কেন্দ্রের নির্দেশিকাতেও সেকথাই বলা হয়েছে। তবে সার্জিক্যাল মাস্ক ব্যবহারের পরে ফেলে দিলেও সুতির কাপড়ের মাস্কগুলিতে প্রত্যহ পরিষ্কার করে নেওয়ার কথাও বলা হচ্ছে।

পরপর দুদিন একই মাস্ক ব্যবহার করবেন না

পরপর দুদিন একই মাস্ক ব্যবহার করবেন না

বিশেষজ্ঞদের দাবি মাস্কে লেয়ার বেশি থাকলে তা আরও ভালোভাবে ভাইরাস ব্যাকটেরিয়াকে আটকাতে সক্ষম। সংক্রমণ কম ছড়াবে। ডাবল মাস্ক ব্যবহারের কারণে যত ক্ষুদ্র জীবাণু বা ভাইরাসই হোক না কেন; তা আপনার নাক বা মুখ দিয়ে প্রবেশ করতে পারেব না। অন্যদিকে একইসঙ্গে একই জাতীয় দুটি মাস্ক পরতেও স্পষ্ট নিষেধ করছে কেন্দ্র। এমনকী পরপর দুদিন একই মাস্ক পরতেও নিষেধ করা হচ্ছে। পারলে দুই বা তিন লেয়ার মাস্ক ব্যবহারের কথাও বলা হচ্ছে।

 কী ভাবে পরবেন ?

কী ভাবে পরবেন ?

এদিকে সার্জিক্যাল মাস্ক মুখকে ভালোভাবে ঢেকে রাখে না। কারণে এ মাস্ক যথাযথ ফিটিং না সবার মুখের সঙ্গে। তাই সহজেই নাকের উপরের অংশ বা চোয়ালের দিক দিয়ে বাতাসে মিশে থাকা ক্ষুদ্র জীবাণু প্রবেশ করতে পারে। সেই ক্ষেত্রে সুতির মাস্কের বাঁধন অনেক ভালো হয়। তাই প্রথম সার্জিক্যাল মাস্ক পরে তার উপর সুতির মাস্ক পরার কথাই বলছেন বিশেষজ্ঞরা। তবে দুটি মাস্কই যেন মুখে একে অপরের সঙ্গে ভালোভাবে ফিট হয়ে থাকে সেটা খেয়াল রাখতে হবে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+