Electoral Bonds: নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনা হবে! বড় বার্তা কমিশনের

Electoral Bonds: নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে। জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করতেই হবে। আর সেজন্য নির্বাচন কমিশনকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট।

আর সেই সময়ের মধ্যেই নির্বাচনী বন্ড (Electoral Bonds) সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁর কথায়, কমিশন সব সময় স্বচ্ছতার পক্ষেই।

Rajiv Kumar

বছরখানেক আগে নির্বাচনী বন্ড প্রকল্প (Electoral Bonds) নিয়ে আসে মোদী সরকার। আর সেই প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। দীর্ঘ শুনানি শেষে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বিষয়টিকে 'অসাংবিধানিক' বলে নির্দেশ দেয়। এমনকি দ্রুত এই প্রকল্প বন্ধ করারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে কতগুলি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে সেই তথ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে প্রকাশ্যে নিয়ে আসারও নির্দেশ দেয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

শুধু তাই নয়, রাজনৈতিক দল নির্বাচনী বন্ড (Electoral Bonds) থেকে কত টাকা পেয়েছে তাও প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়া হয়। আর তা ৬ মার্চের মধ্যে প্রকাশ্যে আনতে হবে বলেও সময় বেঁধে দেয় কমিশন। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তথ্য প্রকাশের জন্য বাড়তি সময়ের আবেদন জানায় ব্যাঙ্ক। যদিও সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নির্বাচনী বন্ড প্রকাশের ক্ষেত্রে কোনও বাড়তি সময় দেওয়া যাবে না। আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনী বন্ডের (Electoral Bonds) তথ্য সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলেও নির্দেশে জানায় শীর্ষ আদালত।

এরপরেই মঙ্গলবার নির্বাচনী বন্ডের (Electoral Bonds) যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদিও ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরছেন কমিশনের ফুল বেঞ্চ। বর্তমানে জম্মু ও কাশ্মীরে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটা জানান তিনি। রাজীব কুমার বলেন, নির্বাচন কমিশন সবসময় সচ্ছতার পক্ষে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যাবতীয় তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

নির্বাচনী বন্ড নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। শুধু তাই নয়, কোন দল কত বন্ড নিয়েছে সেই সংক্রান্ত তথ্য তুলে ধরে ইতিমধ্যে প্রচারে নেমেছে বামেরা। যেখানে দেখা যাচ্ছে, বন্ড নেওয়ার ক্ষেত্রে সবার উপরে রয়েছে বিজেপি। আর এই ইস্যুতে কার্যত জমে উঠেছে লোকসভার আগে ডান-বাম তরজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+