১৭ গান স্যালুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দেশের প্রথম CDS জেনারেল বিপিন রাওয়াতকে
১৭ গান স্যালুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দেশের প্রথম CDS জেনারেল বিপিন রাওয়াতকে
রাস্তার ২ পাশে জাতীয় পতাকা নিয়ে দাঁডিয়ে অসংখ্য মানুষ। ফুলে ঢাকা সেনা বাহিনীর গাড়িতে কফিন বন্দি তাঁর দেহ। শেষ যাত্রায় তাঁর কফিনের সঙ্গী সহধর্মীনী মধুলিকা রাওয়াত। রাজধানী জুড়ে আজ শোকের ছায়া। গতকাল থেকেই বদলে গিয়েছিল রাজধানীর পরিস্থিতি। দিল্লির ক্যান্টমেন্টে সকাল থেকেউ ভিড় করেছেন অসংখ্য মানুষ। দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের শেষ যাত্রার অংশ হয়েছেন অনেকে। জাতীয় পতাকা হাতে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে দেশ নায়ককে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির ব্রার স্কোয়ারে শেষ কৃত্য সম্পন্ন হল দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের।

গত বুধবার তামিলনাড়ুর কুন্নুরে সেনা বাহিনীর চপার দুর্ঘটনায় মারা যান সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। সেই হেলিকপ্টারে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতও। তিনিও মারা গিয়েছে। সেই সঙ্গে হেলিকপ্টারে সওয়ার আরও ১১ জনে সেনা অফিসারের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে মোদী সরকার। বায়ুসেনা প্রধানের নেতৃত্বে চলছে তদন্ত।
বৃহস্পতিবার ওয়েলিংটনের মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারে প্রথমে শ্রদ্ধা জানানো হয় সস্ত্রীক বিপিন রাওয়াতকে। একই সঙ্গে শ্রদ্ধা জানানো হয়েছে মৃত আরও ১১ জন সেনা অফিসারকে। যদিও তাঁদের অনেকেরই এখনওশনাক্ত করণ হয়নি। সেকারণে তাঁদের শেষ কৃত্য হচ্ছে না আজ। তামিলনাড়ু থেকে শুক্রবাই দেহ নিয়ে আসা হয় দিল্লিতে। সুল্লুর বিমান ঘাটিতে দেহগুিল নিয়ে যাওয়ার পথে আবার দুর্ঘটনার শিকার হয়েছিল শববাহী অ্যাম্বুেলন্স। বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ দিল্লিতে পৌঁছয় তাঁদের দেহ। বিপিন রাওয়াত শেষ বার স্ত্রীর সঙ্গে নিজের বাড়িতে ফেরেন। তবে ফেরে তাঁদের কফিনবন্দি দেহ। সেদিন রাতেই তাঁদের শ্রদ্ধা জানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবং তিন বাহিনীর প্রধান। শুক্রবার সকালে থেকে বিপিন রাওয়াতের বাড়িতেই শািয়ত ছিল তাঁর দেহ। সেখানে একাধিক রাজনৈতিত দলের নেতারা এসে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। ফুলে ঢেকে গিয়েছিল কফিন দুটি।
শেষ যাত্রা শুরু হয় দুপুর ২টোর পর। ব্রারস্কোয়ারে তাঁদের শেষ কৃত্য হওয়ার কথা ছিল। ফুলে ঢাকা সেনাবাহিনীর গাড়িতে করে আনা হচ্ছিল দেহ দুটি। সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান। এবং ৮০০ সেনা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য হওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মোদী সরকার। সেই মত ব্রার স্কোয়ারের শ্মশানে সব প্রস্তুতি করা হয়েছিস। বিপিন রওয়াদের দেহ যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয়েছিল সেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। জাতিয় পতাকা হাতে তাঁরা গান গাইছিলেন, 'যব তক সূরজ-চান্দ রহেগা, বিপিনজী কা নাম রহেগা'। বিকেল চারটের সময় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। ১৭ বার গান স্যালুট দেওয়া হয় তাঁকে। ৮০০ সেনা শ্রদ্ধা জানান দেশের প্রথম সিডিএসকে।












Click it and Unblock the Notifications