Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CBSE Exam: হোলিতে পরীক্ষা দিতে না পারলে ফের বসার সুযোগ, পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা বোর্ডের

CBSE Exam: সিবিএসই বোর্ডের পড়ুয়াদের জন্য বড় খবর। হোলির কারণে যেসমস্ত পড়ুয়ারা ১৫ মার্চ শনিবারের পরীক্ষা দিতে পারবে না, তাদের ফের পরীক্ষা নেওয়া হবে। দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এমনই সুখবর জানাল কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড তথা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। যেসমস্ত জায়গায় ১৫ মার্চেও হোলি উদযাপন করা হবে, তাদের জন্য এই ছাড় দিল সিবিএসই।

১৪ মার্চ শুক্রবার দেশের সব জায়গাতেই দোলযাত্রা তথা হোলি উদযাপন করা হচ্ছে। তবে শনিবারও বেশকিছু স্থানে হবে রঙের উৎসব উদযাপন। হোলি ঘিরে নানা অনুষ্ঠানও রয়েছে সেদিন। তাই পড়ুয়ারা যাতে সেদিন পরীক্ষা থেকে বঞ্চিত না হয় বা তাদের যাতে পরীক্ষা দিতে অসুবিধা না হয়, ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল সিবিএসই। ১৫ মার্চ যারা পরীক্ষা দিতে পারবে না, তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

cbse

অর্থাৎ, ১৫ তারিখের পরীক্ষা চাইলে এড়িয়েও যেতে পারেন পড়ুয়ারা। এক্ষেত্রে প্রস্তুতির জন্য সামান্য বাড়তি সময়ও পাবেন তারা। পরীক্ষার্থীদের সুবিধায় তিন মাস আগেই দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন তাই এই সিদ্ধান্ত। হিন্দি কোর (৩০২) ও হিন্দি ঐচ্ছিক (০০২) বিষয়ের পরীক্ষা ছিল ১৫ মার্চ। ২ এপ্রিল পর্যন্ত চলবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। অন্যদিকে ১৮ মার্চ পর্যন্ত চলবে দশম শ্রেণির পরীক্ষা।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দেয় কেন্দ্রীয় বোর্ড। ১৫ মার্চ পূর্বনির্ধারিত পরীক্ষার কোনও বদল করা হচ্ছে না বলে জানিয়েছে তারা। তবেএব্যাপারে অফিসিয়াল নোটিসও জারি করেছে সিবিএসই। তাতে বলা হয়েছে, "১৫ তারিখে যে পরীক্ষা নেওয়া হবে, তাতে কোনও পরীক্ষার্থীর অসুবিধা থাকলে সে নাও আসতে পারে। সিবিএসই-এর নিয়ম অনুযায়ী তাঁকে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তবে সেই বিশেষ পরীক্ষার জন্য কীভাবে আবেদন করতে হবে, এসংক্রান্ত তথ্য পরে বিশদে জানিয়ে দেওয়া হবে।"

হোলির কারণে জাতীয় বা আন্তর্জাতিক বিভিন্ন স্তরের খেলায় অংশগ্রহণকারীদের জন্যেও সিবিএসই বোর্ড বিশেষ পরীক্ষার ব্যবস্থা করবে। গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে সিবিএসই-এর পরীক্ষা। তবে হোলির কারণে অনুপস্থিতদের পরে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সিবিএসই-র সমালোচনাও করেছেন রাজনৈতিক বিভিন্ন মহল। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব সিবিএসই-র এই সিদ্ধান্তকে অবাস্তব বলে উল্লেখ করেন। এই সিদ্ধান্তের ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের অসুবিধা হবে বলে দাবি অখিলেশের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+