CBSE Results 2024: সিবিএসই-র দ্বাদশ এবং দশম শ্রেণির ফলাফল প্রকাশিত! কেমন হল জানুন
CBSE Results 2024: সিবিএসই-র দ্বাদশ এবং দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হল। গত কয়েকদিন ধরেই ফলাফল কবে প্রকাশিত হবে তা নিয়ে একটা জল্পনা ছিল। আজ সোমবার তা প্রকাশিত হল। কিছুক্ষণের ব্যবধানে দ্বাদশ এবং দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে। এবারও ফলাফলে ছেলেদের থেকে মেয়েদের ফলাফলে জয়জয়কার। মেধাতালিকা প্রকাশিত হয়নি।
এবার অর্থাৎ ২০২৪ সালে সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৯৮ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ সালে পাশের হার ছিল ৮৭ দশমিক ৩৩ শতাংশ। এবার কিছুটা হলেও পাশের হার (CBSE Results 2024) বাড়ল। অন্যদিকে দশম শ্রেণিতে ৯৩.৬০ শতাংশ পাশের হার।

পাশের হারে গত বছরের মতো (CBSE Results 2024) এবারও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হারে শীর্ষে মেয়েরা। ছাত্রীদের পাশের হার ৯১.৫২ শতাংশ। কিন্তু ছেলেদের পাশের হার ৮৫.১২ শতাংশ। বোর্ডের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে এবার ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছেন প্রায় ২৪ হাজার পড়ুয়া।
অর্থাৎ ০.১ শতাংশ পরীক্ষার্থী এবার সর্বোচ্চ নম্বর পেয়েছেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অনলাইনের মাধ্যমে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল জানা জাচ্ছে। কীভাবে তা দেখবেন তা বিস্তারিত সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হল। পাশাপাশি সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল অনুযায়ী মেয়েদের পাশের হার ৯৪.৭৫ শতাংশ। যা ছেলেদের পাশের হারে কিছুটা হলেও বেশি।
CBSE Class X results: Overall pass percentage of 93.60% recorded. pic.twitter.com/L1ePlCubID
— ANI (@ANI) May 13, 2024
CBSE Results 2024: কীভাবে ফলাফল দেখবেন?
অনলাইনের মাধ্যমে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল জানা যাচ্ছে। এজন্য নির্দিষ্ট ওয়েবসাইট (CBSE Results 2024) আছে। সেই মতো এই লিঙ্কে - cbseresults.nic.in - ক্লিক করে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও সিবিএসই'র দশম ও দ্বাদশের রেজাল্ট অন্যান্যবারের মতো এবারও অনলাইনে দেখা যাবে। আর সেজন্য নির্দিষ্ট ওয়েবসাইটগুলি হল - cbse.nic.in , cbseresults.nic.in , cbseresults.gov.in ও cbse.gov.in ।
বলে রাখা প্রয়োজন, এই বছর অর্থাৎ ২০২৪ সালের সিবিএসই-র দ্বাদশ শ্রেণির (CBSE Results 2024) পরীক্ষা শুরু হয়েছিল গত ১৫ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিনের মাথাতেই ফলাফল প্রকাশ হল। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন জানাচ্ছে, এই বছর ফলাফল (CBSE Results 2024) ভালো হয়েছে। ত্রিবান্দম থেকে এই বছর ফলাফল ভালো হয়েছে বলেও বোর্ডের তরফে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। ওয়ান ইন্ডিয়া বাংলার তরফে শুভেচ্ছা সকল পরীক্ষার্থীদের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications