সিবিএসই, আইসিএসই-র দশম ,দ্বাদশের ফলপ্রকাশ কবে! 'অ্যাসেসমেন্ট' নিয়ে 'সুপ্রিম' নির্দেশ ঘোষিত
সিবিএসই, আইসিএসই-র ফলপ্রকাশ কবে! 'অ্যাসেমেন্ট' নিয়ে 'সুপ্রিম' নির্দেশ ঘোষিত
সিবিএসই-র পথে হেঁটে আইসিএসই-ও জানিয়ে দিয়েছে যে দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা তারা বাতিল করছে। দেশের সুপ্রিম কোর্ট এবিষয়ে অবস্থান স্পষ্ট করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ২ টি বোর্ড। এদিকে বোর্ড এরপর ফলাফল প্রকাশ ও 'অ্যাসেসমেন্ট ' নিয়ে কী ভাবছে, তা দেখে নেওয়া যাক।

সিবিএসইর ফলাফল কবে?
সিবিএসইর তরফে জানানো হয়েছে, তাদের বোর্ডের ফলাফল আগামী ১৫ জুলাই প্রকাশ্যে আসতে চলেছে। যদিও ১২ ক্লাসের জন্য একটি 'অপশানাল এক্সাম' নিতে পারে সিবিএসই। ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে যে পরীক্ষাগুলি নির্ধারিত ছিল , সেগুলির ক্ষেত্রে এটি হবে। যারা এই পরীক্ষায় বসতে চায়,তদের প্রাপ্ত নম্বর এই বিষয়ের পরীক্ষার জন্য চূড়ান্ত বলে নির্ধারিত হবে।

সিবিএসই-র সিদ্ধান্ত
আগে সিবিএসই বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বোর্ডের সিদ্ধান্তের কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। করোনা পরিস্থিতিতে মাঝ পথেই বন্ধ রাখতে হয়েছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সেই পরীক্ষা গুলি চাইলে পরীক্ষার্থীরা দিতে পারবেন বলে জানানো হয়েছে।

সুপ্রিম নির্দেশ
সুপ্রিম কোর্টে জানিয়েছে, বোর্ডের 'অ্যাসেসমেন্ট' এর মাধ্যমে নম্বর দানের বিষয়টিতে কোর্ট সম্মত। ফলে পড়ুয়াদের 'পারফরমেন্স অ্যাসেসমেন্ট' হবে।

দশম শ্রেণির ক্ষেত্রে কী ঘটতে পারে?
১০ ম শ্রেণির ক্ষেত্রে আর কোনও পরীক্ষা নেবে না বলে জানিয়ে দিয়েছে সিবিএসই। সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাসেসমেন্ট স্কিমই যথেষ্ট। তবে গোটা পরিস্থিতিই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications