Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রকাশিত সিবিএসসি'র ক্লাস ১২ এর ফলাফল, কীভাবে কোথায় দেখবেন রেজাল্ট

CBSE 12th Result 2023 Declared: প্রকাশিত হল সিবিএসসি ক্লাস ১২ এর (CBSE 12th Result) ফলাফল। কবে ফল প্রকাশিত হবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল। অবশেষে সকাল ১০ টা নাগাদ এই ফল প্রকাশিত হল। ছেলেদের থেকে মেয়েরা ((CBSE) এবার অনেকটাই ভালো ফল করেছে।

তবে পাশের হার দুজনের কার্যত সমান বলেই জানানো হয়েছে। তবে সিবিএসসি ক্লাস ১২ এর ( CBSE 12th Result 2023 Declared) মোট পাশের হার ৮৭.৩৩ শতাংশ বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ২৪ ঘন্টা আগেই DigiLocker এর সুরক্ষা পিন জারি করেছিল।

প্রকাশিত হল সিবিএসসির ক্লাস ১২ এর ফলাফল

আর সেই পিন জারি করার পরেই ক্লাস ১২ এর চূড়ান্ত ফল প্রকাশ করল সিবিএসসি। জল্পনা আজ শুক্রবারই হয়তো সিবিএসসি ক্লাস ১০ এর ফলাফলও প্রকাশিত হতে পারে। পরীক্ষার্থীরা সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এজন্যে এই লিঙ্কে results.cbse.nic.ইন - ক্লিক করতে হবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি cbseresuts.nic.ইন এবং cbse.gov.ইন- এই লিঙ্কে ক্লিক করেও পরীক্ষার্থীরা সিবিএসসির নম্বর জানতে পারবেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে এই সমস্ত ওয়েবসাইট থেকেও ফলাফল ডাউনলোড করা যাবে বলেও জানানো হয়েছে। এমনকি SMS এবং UMANG অ্যাপের মাধ্যমেও সিবিএসই বোর্ডের ফল জানতে পারবেন পরিক্ষার্থীরা।

অন্যদিকে Digilocker- এর মাধ্যমেও বোর্ডের ফল জানতে পারা যাবে। এজন্যে digilocker.gov.ইন- এই লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছে। অন্যদিকে সিবিএসসি বোর্ডের দশম শ্রেণির ফল যদি আজ প্রকাশিত হয় তাহলে এই results.cbse.nic.in 2023 - লিঙ্ক আপডেট হয়ে যাবে।

বলে রাখা প্রয়োজন, সিবিএসসি বোর্ডের ক্লাস ১২ এর পরীক্ষাতে মোট ১৬,৯৬,৩৪৯ পরিক্ষার্থী অংশ নেন। তবে গতবারের তুলনায় এবার কিছুটা কমেছে পাশের হার।

কীভাবে CBSE 12th Result 2023 ডাউনলোড করবেন?

পরীক্ষার্থীদের এই লিঙ্কে- cbseresults.nic.ইন- ক্লিক করতে বলা হয়েছে।

ওয়েবসাইটে থাকা Senior School Certificate Examination (Class XII) Results 2023- লিঙ্কে ক্লিক করতে হবে।

সেখানে পরীক্ষার্থীদের রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট আইডি কার্ডের বিস্তারিত তথ্য দিতে হবে।

সিবিএসসির রেজাল্ট কীভাবে দেখবেন

আর এরপরেই সিবিএসসি বোর্ড রেজাল্ট স্ক্রিনে ভেসে উঠবে।

পাশে ডাউনলোড অপশন ক্লিক্ম করে রেজাল্ট ডাউনলোড করা যাবে। এমনকি স্কুল থেকেও পরে রেজাল্টের হার্ডকপি নেওয়া সম্ভব বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+