সিবিআই-এর বড় অভিযান, উদ্ধার হল টাকার স্তূপ, ঘটনায় মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের বিরুদ্ধেও

সিবিআই-এর বড় অভিযানে উদ্ধার কয়েক কোটি টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের কয়েকজন আধিকারিকথেকে প্রায় চার কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

সিবিআই গত ১৭ অগাস্ট তল্লাশি চালায়। সেই সময় নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের ডিএমডির বাসভবন থেকে ৩.৮৫ কোাটি টাকা নগদ উদ্ধার করেছে। সঙ্গে তাঁর ব্যক্তিগত সচিব সুবেদার ওঝাকেও গ্রেফতার করেছে।

cbi

অভিযোগ, মধ্যপ্রদেশের সিংগ্রাউলি ভিত্তিক নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের কাজের জন্য বেশ কয়েকজন ঠিকাদার ও আধিকারিকদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছিল। সিবিআই এই ঘটনায় মধ্যপ্দেশের মেসার্স সঙ্গম ইঞ্জিনিয়ারিংয়ের মালিককেও গ্রেফতার করেছে। এই ব্যক্তি নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের আধিকারিক ও বিভিন্ন ঠিকাদার-ব্যবসায়ীর মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন বলে অভিযোগ। আরও অভিযোগ, ওই ব্যক্তি নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের আধিকারিকদের ঘুষ দিয়ে সুযোগ-সুবিধা আদায় করবেন।

ধ্যপ্দেশের মেসার্স সঙ্গম ইঞ্জিনিয়ারিংয়ের মালিক রবিশঙ্কর সিংয়ের এক সহযোগী দিবেশ সিংকেও গ্রেফতার করেছে। সিবিআই-এর এসিবি জয় জোসেফ দামলেকে ৫ লক্ষ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে দিবেশ সিংকে ধরা হয়েছে। রবিশঙ্কর সিং ও তার সহযোগীরা নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের আধিকারিক ও জেজে দামলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন বলে অভিযোগ।

অভিযোগ, গত ১৬ অগাস্ট রবিশঙ্কর সিংয়ের নির্দেশে, কর্মী অজয় ভার্মার মাধ্যমে সুবেদার ওঝার কাছে ঘুষ পাঠান। আর গত ১৭ অগাস্ট দিবেশ সিংকে নির্দেশ দেন এসিবি জব্বলপুরে টাকা দিতে।

সিবিআই-এর তরফে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ৬১(২) ধারা-সহ পিসি অ্যাক্টের ধারা ৭, ৭এ ৮-এর অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বসন্তকুমার সিং, সুবেদার ওঝা, দিবেশ সিং ও জয় জোসেফ দামলে ছাড়াও অন্য আধিকারিক ও অজ্ঞাত পরিটয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+