Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Neet Paper Leak 2024: ১০ দিন আগেও নিউটাউনে আসে প্রশ্নফাঁসে অভিযুক্ত অমিত! সিবিআই'য়ের হাতে চাঞ্চল্যকর নথি

Neet Paper Leak 2024: মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় নাম জড়িয়েছে কলকাতার! বুধবারই নিউটাউনের (CBI) একটি বিলাসবহুল আবাসনে অভিযান চালান সিবিআইয়ের আধিকারিকরা। প্রশ্নফাঁসের তদন্তে অন্যতম প্রধান অভিযুক্ত অমিত কুমারের নাম উঠে এসেছে।

যদিও ঘটনার (Neet Paper Leak 2024) পর থেকেই পলাতক সে। কিন্তু তদন্তকারীরা জানতে পারেন নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে তার একটি ফ্ল্যাট আছে। বুধবার সেখানেই তদন্ত চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রথমে ঢুকতে না পারলেও পরে দীর্ঘক্ষণ ফ্ল্যাটজুড়ে চলে তল্লাশি অভিযান।

Neet Paper Leak 2024

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলে এই তল্লাশি অভিযান (Neet Paper Leak 2024)। আর সেই অভিযানে একের পর এক চাঞ্চল্যকর নথি এবং তথ্য সিবিআই'য়ের হাতে এসেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত অমিত কুমারের নামে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। যেখানে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের উল্লেখ রয়েছে।

যদিও ওই সমস্ত অ্যাকাউন্ট কাদের তা এখনও স্পষ্ট নয়। সিবিআই সূত্রে খবর, সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Neet Paper Leak 2024) পরীক্ষা করে দেখা হচ্ছে। এমনকি ওই সমস্ত অ্যাকাউন্টের লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রশ্নফাঁসের টাকা লেনদেন হতে পারে। তবে সবটাই তদন্ত সাপেক্ষ বলে দাবি তদন্তকারীদের। শুধু তাই নয়, গত ১০দিন আগেও নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে অমিত এসেছিল বলেও জানতে পেরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

একটি গাড়ি নিয়ে সে এসেছিল বলে জানা গিয়েছে। আর এরপরেই ফ্ল্যাটের সমস্ত সিসিটিভির ফুটেজ তদন্তকারীরা খতিয়ে দেখেন বলে খবর। নিটের প্রশ্নফাঁসের তদন্ত নেমে অন্যতম মাস্টার মাইন্ড হিসাবে সঞ্জীব মুখিয়ার নাম এসেছে। সিবিআই সূত্রের খবর, ঝাড়খন্ডের বাসিন্দা অমিত কুমার তাঁর ঘনিষ্ঠ বলে খবর।

আর সেই সূত্র ধরেই বুধবার নিউটাউনে তাঁর সঞ্জীবা গার্ডেনে হানা দিলেন সিবিআই আধিকারিকরা। বলে রাখা প্রয়োজন,প্রশ্নফাঁসের ঘটনায় মূল অভিযপক্তকে গ্রেফতার করার পর চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। জানা যায়, একেবারে ৩০ থেকে ৪০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে নিট ইউডির পরীক্ষার প্রশ্ন পত্র।

একেবারে কনট্রাক্ট করে সেই প্রশ্ন পত্র দেওয়া হতো বলে জানতে পেরেছেন তদন্তকারীরা এই ঘটনায় ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। র‍্যাডারে রয়েছেন আরও বেশ কয়েকজন। খুব শীঘ্রই আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+