জিয়া খান মৃত্যু মামলায় চার্জশিট, অভিযুক্ত তালিকায় নাম সূরজ পাঞ্চোলির
মুম্বই, ৯ ডিসেম্বর : বলিউড অভিনেত্রী জিয়া খান মৃত্যু মামলায় চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ঘটনায় অভিযুক্তদের যে তালিকা চার্জশিটে রয়েছে সেখানে নাম রয়েছে বলিউড অভিনেতা আদিত্যা পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলির। [জিয়া খান রহস্যমৃত্যুর ঘটনায় সুরজ পাঞ্চলি দায়ী : মুম্বই পুলিশ]
কিছুদিন আগে দায়রা আদালত সিবিআইয়ের হাতে থাকা এই মামলা সম্পর্কে জানতে চেয়েছিল। কারণ তদন্ত শেষ হয়ে গেলেও মামলার চার্জশিট তখনও জমা পড়েনি আদালতে। গত বছরের জুলাই মাসে সিবিআইয়ের হাতে এই মামলার তদন্তভার তুলে দেয় বম্বে হাইকোর্ট। তারপরে প্রায় দেড় বছরের মাথায় এই মামলার চার্জশিট জমা পড়ল।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা জিয়া খানকে ২০১৩ সালের ৩ জুন জুহুতে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পরে সূরজ পাঞ্চোলিকে গ্রেফতার করা হয়েছিল। কারণ ৬ পাতার একটি চিঠিতে সূরজকে মৃত্যুর কারণ বলে দায়ী করেন জিয়া।
জিয়া ও সূরজের ভালোবাসার সম্পর্ক ছিল। তবে কেন জিয়া মারা গিয়েছেন তা স্পষ্ট ছিল না। তাঁর মেয়েকে খুন করা হয়েছে দাবি করে বম্বে হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন করেন জিয়ার মা রাবিয়া। এরপরই আদালতের নির্দেশে সিবিআইকে তদন্তবার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, মুম্বই পুলিশের দেওয়া চার্জশিটেও সূরজের নাম ছিল।












Click it and Unblock the Notifications