NEET-UG Row: নতুন করে FIR দায়ের CBI-র, বিহার-এবং গুজরাতে যাচ্ছেন তদন্তকারীরা
নিট পরীক্ষায় দুর্নীিতর ঘটনায় নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই। একাধিক রাজ্য থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতরা গ্রেফতার হচ্ছে। বিহার, ঝাড়খণ্ডের পরে এবার মহারাষ্ট্র থেকেও ধরা পড়েছে অভিযুক্ত। একাধিক রাজ্যেই হয়েছে দুর্নীতি।
এদিকে সিবিআই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অভিযোগের প্রেক্ষিতে নতুন করে FIR দায়ের করেছে। জানা গিয়েছে তদন্তকারীদের একটি দল গুজরাত এবং বিহারে রওনা হয়ে গিয়েছে। সেখানেই সবচেয়ে বড় চক্র প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে কাজ করেছে বলে অভিযোগ উঠে এসেছে।

নিট পরীক্ষায় একের পর এক দুর্নীিতর ঘটনা প্রকাশ্যে আসছে। ডার্ক নেটে পরীক্ষার প্রশ্ন পত্র পাওয়া গিয়েছে সেকথা স্বীকার করে নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্র। বিহার থেকে এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করে পুলিশ জানতে পেরেছে ৩০ থেকে ৪০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে নিটের প্রশ্নপত্র। সসভার গ্যাং নামে এক চক্রের নাম উঠে আসছে।
বিহারেই রয়েছে এই গ্যাংয়ের েডরা। একেবারে কর্পোরেট কায়দায় চাকরি পাইয়ে দেওয়ার মতো দুর্নীতির কাজে এরা পারদর্শী। বিহার, উত্তর প্রদেশ এবং ঝাড়খণ্ডে এই গ্যাং দাপিয়ে কাজ করে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। মোটা টাকার বিনিময়ে যেকোনও পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ দিয়ে দিত এই গ্যাং। অগ্রিম টাকা দিয়ে পরীক্ষার আগেরদিন প্রশ্নপত্র হাতে পেয়ে যেতেন পরীক্ষার্থীরা।বিহারেই রয়েছে এই গ্যাংয়ের ডেরা।
একেবারে কর্পোরেট কায়দায় চাকরি পাইয়ে দেওয়ার মতো দুর্নীতির কাজে এরা পারদর্শী। বিহার, উত্তর প্রদেশ এবং ঝাড়খণ্ডে এই গ্যাং দাপিয়ে কাজ করে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। মোটা টাকার বিনিময়ে যেকোনও পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ দিয়ে দিত এই গ্যাং। অগ্রিম টাকা দিয়ে পরীক্ষার আগেরদিন প্রশ্নপত্র হাতে পেয়ে যেতেন পরীক্ষার্থীরা।
মে মাসের ৫ তারিখে হয়েছিল সর্বভারতীয় মেডিকেল এনট্রেন্স পরীক্ষা। প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন এই পরীক্ষায়। পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ৪ জুন। তাতে ৬৭ জন পরীক্ষার্থী শীর্ষ স্থান দখল করেন। এক নম্বর পেয়েছিলেন তাঁরা। তারপরেই প্রশ্ন উঠতে থাকে। ধাপে ধাপে বেরিয়ে আসে সত্যিটা। প্রকাশ্যে আসে প্রশ্ন ফাঁসের ঘটনা। এই ঘটনায় বিহার থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ড থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আবার মহারাষ্ট্রে লাতুর থেকেও একজনকে গ্রেফতার করা হয়েছে। বিরোধীরা এই নিয়ে সরব হয়েছেন। তাঁরা এনটিএ-র ভূমিকা নিয়ে সরব হয়েছেন। শিক্ষা ব্যবস্থাকে বিজেপি গ্রাস করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications