পোঙ্গল উদযাপন নিয়ে জাতিভেদ তীব্র, দলিতরা উৎসব পালন করার পরে মন্দির ভাঙল বর্ণহিন্দুরা
স্বাধীনতার ৭৮ বছর পরেও যে দেশের বিভিন্ন অংশে জাতিভেদ প্রথা তীব্র তা বিভিন্ন ঘটনা থেকে পরিষ্কার। গ্রামের দলিতরা মন্দিরে উৎসব পালন করেছিলেন। যে ঘটনায় ক্ষুব্ধ বর্ণহিন্দুদের একটি অংস গত সপ্তাহে ভেলোরের কাছে কেভি কুপ্পাম তালুকের গেম্মানকুপ্পাম গ্রামের কালিয়াম্মান মন্দির ভেঙে দেয় বলে অভিযোগ।
তবে গ্রামের বর্ণ হিন্দুদের ওই অংশ দলিতদের উৎসব পালন করা নিয়ে আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু দলিতরা সেই নিষেধ মানেনি। তারপরে মন্দির ধ্বংস করে দেওয়ার ঘটনা ঘটে। এরপর এক সপ্তাহ পরে দলিতদের অভিযোগের ভিত্তিতে কেভি কুম্পাম পুলিশ বর্ণ হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির বিরুদ্ধে এসসি-এসটি আইনে মামলা দায়ের করে।

এফআইআর দায়ের করে মামলা শুরু
প্রথমে জেলাশাসকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করা হয়। তারপর বিস্তারিত আলোচনার পরে ১৪ অগাস্ট এফআইআর দায়ের করা হয়।
দলিতরা বৈষম্যের মুখে পড়েছিল
এই গ্রামে দলিতদের সংখ্যাটা প্রায় অর্ধেক। তাঁরা জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁরাই বহু বছর ধরে ওই মন্দিরে পুজো দিয়ে আসছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে অন্য বর্ণের সদস্যরা মন্দিরে পুজো করতে শুরু করেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁরা বৈষম্যের সম্মুখীন হতে শুরু করেন বলে অভিযোগ করেছেন দলিতরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে গ্রাম থেকে তিন কিমি দূরে একটি খোলা জায়গায় পুজো শুরু করা হয়। তারপর সেখানে ছোট মন্দির তৈরি করা হয়। মন্দির তৈরি করতে দলিতরা নগদ ছাড়াও বিভিন্ন ধরণের সাহায্য করেন। তবে বিষয়টি নিয়ে বর্ণ হিন্দুদের সঙ্গে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। মন্দিরের নতুন কাঠামোর পবিত্রতার জন্য দলিতদের আমন্ত্রণ করা হয়নি। দলিতদের অভিযোগ, তাঁদেরকে উৎসব থেকে দূরে থাকতে বলা হয়েছিল। ২ অগাস্ট শুক্রবার উৎসবের দিন ছিল।
অন্যদিকে বর্ণ হিন্দুদের তরফে একজন দাবি করেছেন, দেবী কালিয়াম্নান তাঁর স্বপ্নে আবির্ভূত হয়েছেন এবং দলিতদের দূরে রাখার নির্দেশ দিয়েছেন। বর্ণ হিন্দুরা সবাই তাঁর পিছনে ছিল।
এক দলিত জানিয়েছেন, তাঁরা মন্দিরে উৎসব উদযাপন শুরু করেন। এরপর গ্রামের বাইরে কালিয়াম্মান মন্দিরে পোঙ্গলের রান্না হয়। কিন্তু বর্ণহিন্দুরা মন্দিরের রাস্তায় দলিতদের মিছিলের বিরোধিতা করেছিল।
অভিযোগের পর পুলিশ এসেছিল
বর্ণহিন্দুরা দলিতদের নিয়ে এই মনোভাব প্রকাশ করার থেকে, দলিতরা পুলিশে অভিযোগ দায়ের করে। কেভি কুপ্পাম পুলিশ যা নিয়ে তদন্ত শুরু করে। এরপর ২ অগাস্ট দলিতরা কালিয়াম্মান মন্দিরে পোঙ্গল উদযাপন করে, সেই সময় বর্ণ হিন্দুরা সেই অনুষ্ঠান বয়কট করে।
মন্দির ভেঙে দেয় বর্ণ হিন্দুরা
অভিযোগ, ছয় অগাস্ট পুলিশি নিরাপত্তার পরেও বর্ণ হিন্দুদের একটি অংশ মন্দিরটি ভেঙে দেয় এবং মূর্তি নিয়ে চলে য়ায়। দলিতরা অভিযোগ করেছেন, তৎকালীন ডিএসপি মন্দির ধ্বংসকে সমর্থন করেছিলেন। পরবর্তী সময়ে ওই ডিএসপিকে বদলি করে দেওয়া হয়।
এদিকে গ্রাম পঞ্চায়েতের তরফে বলা হয়েছে, যদি উভয়পক্ষ রাজি থাকে তাহলে একসঙ্গে উৎসবের আয়োজন করতে তৈরি। তবে তা পুরোটাই গ্রামবাসীদের ওপরে নির্ভর করছে বলেও জানান গ্রাম পঞ্চায়েত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications