Canada Visa News: কানাডার সঙ্গে সম্পর্কের বরফ গলছে, জেনে নিন ভিসা নিয়ে মোদী সরকারের নয়া সিদ্ধান্ত
কানাডার সঙ্গে ভারতের বিবাদ তুঙ্গে এই নিয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি বিবেচনা করে মোদী সরকার কানাডার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। ২ মাস বন্ধ থাকার পর ফের কানাডার ভিসা দেওয়া শুরু করল মোদী সরকার।
খালিস্তানপন্থী নেতা নিজ্জরের হত্যাকাণ্ডের জন্য সরাসরি মোদী সরকারের দিকে আঙুল তুলেছিল কানাডা সরকার। তারপরেই দুই দেশের মধ্যে বিরোধ চরমে ওঠে। পাল্টা কানাডার দূতাবাসে কর্মীসংখ্যা কমানোর কথা বলে ভারত। এমনকী প্রতিবাস স্বরূপ বন্ধ করে দেওয়া হয়েছিল কানাডার ভিসা পরিষেবাও।

কানাডায় িনযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মীরা অভিযোগ করেছিলেন কানাডার সরকার তাংদের উপর নজরদারি চালাচ্ছে। খাসিস্তানি আন্দোলনে মদত দিচ্ছে কানাডা সরকার। অভিযোগ পাল্টা অভিযোগে দুই দেশের সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। কানাডা সরকার ভারতে বসবাসকারী সেকানকার নাগরিকদের কাশ্মীর সীমান্তে যেতে নিষেধ করেছিলেন।
এদিকে কানাডায় বিপুল সংখ্যক ভারতীয় বসবাস করে থাকেন। কেউ সর্মসূত্রে থাকেন তো কেউ সেখানে পাকাপাকি বসবাস শুরু করেছেন। সকলেরই ভারতে আত্মিয় পরিজন রয়েছে। দুই দেশের প্রশাসনিরক প্রধানদের বিরোধের জেরে তাঁরা কেউ ভারতে আসতে পারছিলেন না আবার ভারত থেকেও কেউ সেখানে যেতে পারছিলেন না।
আবার কানাডার নাগরিকত্ব পাওয়ার পর যাঁরা ভারতে এসেছিলেন তাঁরা এদেশে আটকে পড়েছিলে। অবশেষে বুধবার থেকে কানাডিয়ানদের ভিসা দেওয়া শুরু করেছে মোদী সরকার। তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে দুই দেশের নাগরিকদের মধ্যে। কারণ কানাডায় প্রচুর সংখ্যক ভারতীয় বসবাস করে থাকেন। বিশেষ করে পাঞ্জাবের একটা বড় অংশ সেখানে বসবাস করে।












Click it and Unblock the Notifications