বাতিল নোট জমা দেওয়ার মেয়াদ বাড়াল আরবিআই, কতদিন পর্যন্ত বাড়ল মেয়াদ

সমস্ত বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কে জমা দিতে সমবায় ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলিকে ২০ জুলাই পর্যন্ত সময় দিল কেন্দ্র। নির্ধারিত সময়ের মধ্যে কেন জমা দেওয়া যায়নি, জানাতে হবে কারণ।

সমস্ত বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কে জমা দিতে সমবায় ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলিকে আরও সময় দিল কেন্দ্রীয় সরকার। সমবায় ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলির কাছে পুরনো বাতিল নোট এখনও থেকে থাকলে তা রিজার্ভ ব্যাঙ্কে জমা দেওয়া যাবে ২০শে জুলাই পর্যন্ত।

বাতিল নোট জমা দেওয়ার মেয়াদ বাড়াল আরবিআই

এই নির্দেশিকাতে কেন্দ্র আরও জানিয়েছে, পোস্ট অফিস ও সমবায় ব্যাঙ্কে ৩০ শে ডিসেম্বরের আগে সংগ্রহ করা নোটই জমা নেবে রিজার্ভ ব্যাঙ্ক। সেইসঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে সমবায় ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলি কেন পুরনো বাতিল নোট জমা দিতে পারেনি সেই কারণও দর্শাতে হবে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

গত ৮ই নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর পুরনো নোট জমা দেওয়ার শেষদিন ৩০ শে ডিসেম্বর ধার্য করা হয়। কিন্তু সমবায় ব্যাঙ্কগুলিকে ১৪ই নভেম্বর পর্যন্তই সময়সীমা দেওয়া হয়েছিল। যার ফলে সমবায় ব্যাঙ্কগুলির কাছে কয়েকশো কোটি টাকার বাতিল নোট জমা হয়ে পড়েছিল। সেই টাকা আরবিআই-এ জমা দিতে না পারায় লেন দেনে সমস্যা হচ্ছিল বলে কেন্দ্রের কাছে জানিয়েছিল সমবায় ব্যাঙ্কগুলি। কিন্তু কেন্দ্রের সাম্প্রতিক নির্দেশিকার পর সেই সমস্যা মিটতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

গত ৮ই নভেম্বর নোট বাতিলের পর ১০ই ডিসেম্বর পর্যন্ত ১২.৪৪ লক্ষ কোটি টাকার পুরনো নোট জমা পড়েছে আরবিআই-তে। ২০ শে জুলাই পর্যন্ত আরও কয়েকশো কোটি টাকার পুরনো নোট সরকারের ঘরে জমা পড়বে বলেই মত অর্থনীতিবিদদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+