ক্যাম্পা কোলার অবৈধ আবাসন ভাঙতে বাধা, উচ্ছেদ বন্ধ করতে বিএমসিকে অনুরোধ আবাসিকদের

উচ্ছেদ আটকাতে একে অপরের হাত ধরে একটি সীমারেখা তৈরি করে দিলেন আবাসনের বাসিন্দারা। মানবশৃঙ্খল গঠন করেন বিএমসি আধিকারিকদের আপ্রাণ চেষ্টা চালালেন তাঁরা। বিএমসির বিরোধিতায় স্লোগানও দেওয়া হয়। হাত জোর করে বিএমসি আধিকারিকদের ফিরে যেতে অনুরোধ জানান তাঁরা। ক্যাম্পা কোলার আবাসন চত্ত্বরে খোলা আকাশের নীচে যজ্ঞ পর্যন্ত করা হয়।
আরও পড়ুন : মুম্বইয়ের অবৈধ নির্মান,উচ্ছেদকাজে বাধা আবাসিকদের
আরও পড়ুন : সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, স্বস্তির নিঃশ্বাস ক্যাম্পা কোলার বাসিন্দাদের
আরও পড়ুন : ক্যাম্পা কোলা আবাসন ভাঙাতে স্থগিতাদেশের আর্জি খারিজ শীর্ষ আদালতের
যদিও এত কিছুর পরেও বিরত করা যায়নি বিএমসি আধিকারিকদের। ইতিমধ্যেই শী৪য আদালতের আদেশ মেনে উচ্ছেদের পক্রিয়া শুরু করে দিয়েছেন বিএমসি আধিকারিকরা। এরমধ্যেই কেটে দেওয়া হয়েছে ফ্ল্যাটগুলির জল, বিদ্য়ুৎ ও গ্যাসের লাইন। শান্তিপূর্ণ ভাবে উচ্ছেদের কাজ চালানোর জন্য বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে আবাসন চত্ত্বরে।
এদিকে শুক্রবার কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু টুইট করে বলেন, আমরা কী করতে পারি? বিষয়টি আদালতের অধীনে রয়েছে এবং অনেক দূর এগিয়ে গিয়েছে বিষয়টা। বাসিন্দাদের সমবেদনা জানাই।
বাধা দেওয়ার জন্য বাসিন্দেদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করতে পারে বিএমএস
গত ১২ নভেম্বরও মুম্বইয়ের এই আবাসনের ১০৩টি অবৈধ ফ্ল্যাটের উচ্ছেদ নিয়ে দিনভর নাটকীয় পরিস্থিতি চলতে থাকে। এদিন নিজেদেরকে ঘরের ভিতর আটক করে,আবাসনের গেটের বাইরে গাড়ি রেখে পুর ও পুলিশ কর্মকর্তাদের প্রবেশ পথ আটকে নানা উপায়ে আধিকারিকদের আটকানোর চেষ্টা চালান বাসিন্দারা। এরপর আবাসনের বেআইনি নির্মান ভাঙার ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে আদালত। জানানো হয় ২০১৪ সালের ৩১ মে পর্যন্ত ভাঙা যাবে না আবাসনের বেআইনি নির্মাণ।
এদিকে মেয়াদ শেষ হয়ে আসার মে মাসের মাঝামাঝি বাসিন্দারা আদালতের কাছে আবাসনে বেআইনি নির্মাণ ভাঙার প্রক্রিয়ায় স্থগিতাদেশের আর্জি জানান। কিন্তু আদালত সে দাবি খারিজ করে দেয়। এবং বেআইনি নির্মান ভাঙার চূড়ান্ত দিন ধার্য হয় ২০ জুন।
সুপ্রিম কোর্টের নির্দেশমতো এ দিন সকাল ১১টা নাগাদ বিশাল পুলিসবাহিনী নিয়ে ক্যাম্পা কোলা সোসাইটি চত্ত্বরে পৌছয় বিএমএস আধিকারিকরা। আদালতের নির্দেশ সত্ত্বেও ফ্ল্যাট ছেড়ে যেতে অস্বীকার করেন বাসিন্দারা। বিএমএসের আধিকারিকদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিতে চাননি তাঁরা। উচ্ছেদের প্রথম পর্যায় এমসিজিএম ফ্ল্যাটের বিদ্যুৎ, জলের লাইন ও গ্যাসের পাইপ কেটে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায় বারান্দা ভাঙার পর শুরু হবে ফ্ল্যাটের দেওয়াল ভাঙার কাজ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications