মুম্বইয়ের অবৈধ নির্মান,উচ্ছেদকাজে বাধা আবাসিকদের

মুম্বইয়ের অবৈধ নির্মান,উচ্ছেদকাজে বাধা আবাসিকদের
মুম্বই, ১২ নভেম্বর : ১০৩টি অবৈধ ফ্ল্যাটের উচ্ছেদ ঘিরে দিনভর নাটকীয় পরিস্থিতি মুম্বইয়ের ক্যাম্পা কোলা আবাসনে। উচ্ছেদ আটকাতে নিজেদেরকে ঘরের ভিতর আটক করলেন আবাসিকরা। আবাসনের গেটের বাইরে গাড়ি রেখে পুর ও পুলিশ কর্মকর্তাদের প্রবেশ পথ আটকানোর চেষ্টাও চালালেন তারা। আশা ছিল মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান এবিষয়ে হস্তক্ষেপ করবেন। কিন্তু সেগুড়ে বালি। এ বিষয়ে হস্তক্ষেপ করে আইনি অধ্যাদেশের বিরোধীতার পথে হাঁটতে নারাজ মুখ্যমন্ত্রী।

উচ্ছেদ আটকাতে নিজেদেরকে ঘরের ভিতর আটক করলেন ক্যাম্পা কোলার আবাসিকরা

পুরসভা আইনের ৪৮৮ ধারা অনুযায়ী অবৈধ ফ্ল্যাটগুলি খালি করানোার জন্য গত সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করে বৃহন্মমম্বাই পুরনিগম। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ নভেম্বরের পর খালি করা না হলে উচ্ছেদকার্য শুরু করবে পুরনিগম। মুম্বই পুলিশও আবাসিকদের জানিয়ে দেয় উচ্ছেদ চলাকালীন কোনও আবাসিক যেন আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা তৈরি করার চেষ্টা না করেন।

২০০৫ সাল থেকে এই ক্যাম্পা কোলা আবাসিকদের সঙ্গে আইনি লড়াই চলে আসছে। প্রথমে জল সংযোগ ও নিয়মিতকরণের দাবী নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবাসিকরা। আদালত তৎকালীন পুর কমিশনারকে এবিষয়ে সময়ভিত্তিক ব্যবস্থা নেওয়ার জন্য আদেশও দিয়েছিল।

পুর কমিশনার নির্মাতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে ওই আবাসনের পাঁচ তলার উপর থেকে ১০০টি ফ্ল্যাট উচ্ছেদের বিজ্ঞপ্তি জারি করেন। বলা হয়, নির্মাতার কাছে পাঁচ তলা পর্যন্ত নির্মানের অনুমতি ছিল, কিন্তু তা অমান্য করা হয়েছে।

ওই অবৈধ নির্মানের নিয়মিতকরণের দাবী খারিজ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ের ভিত্তিতেই ২৭ এপ্রিল আবাসিকদের অবৈধ ফ্ল্যাটগুলি ৪৮ ঘন্টার মধ্যে খালি করে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে বৃহন্মমম্বাই পুরনিগম। যদিও পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আবাসিকদের বাড়ি খালি করার জন্য পাঁচ মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+