FEMA লঙ্ঘনের অভিযোগ! বাইজুসের বেঙ্গালুরুর অফিসে তল্লাশি ইডির
ফরেন এক্সচেঞ্জ ম্যানেডমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে বেঙ্গালুরুতে বাইজুসের প্রতিষ্ঠাতা ও সিইও রবীন্দ্রন বাইজু এবং তাঁর কোম্পানি থিঙ্ক অ্যান্ড লার্ন লিমিটেডের তিনটি অফিসে তল্লাশি চালাল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরাই বাইজুস নামে জনপ্রিয় অনলাইন শিক্ষা সংক্রান্ত পোর্টাল চালায়। তল্লাশির সময় বিভিন্ন অপরাধমূলক নথি এবং ডিজিটাল ডেটা বাজেয়াপ্ত করা হয়েছে।
ইডির দাবি, কোম্পানিটি ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ২৮ হাজার কোটির বিদেশি বিনিয়োগ পেয়েছে। এছাড়াও এই কোম্পানি ওই একই সময়ে বিদেশের বিভিন্ন জায়দায় ৯৭৫৪ কোটি টাকা পাঠিয়েছে।

ইডির দাবি, বিদেশে পাঠানো অর্থের মধ্যে বিজ্ঞাপন এবং বিপণন বাবদ কোম্পানিটি ৯৪৪ কোটি টাকা ব্য হিসেবেও দেখিয়েছে। ইডির আরও অভিযোগ কোম্পানিটি ২০২০-২১ আর্থিক বছরে আর্থিক বিবৃতি প্রকাশ করেনি। পাশাপাশি অ্যাকাউন্টগুলিও পরীক্ষা করা হয়নি, যা আইনত বাধ্যতামূলক।
ইডির তরফে বলা হয়েছে, কোম্পানি যে পরিসংখ্যান দিয়েছে, তার সততা যাচাই করতে পরীক্ষা করা হচ্ছে। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং অন্য নানা অভিযোগের ভিত্তিতে বাইজুসের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। তদন্তকারী সংস্থার তরফে বেশ কয়েকবার সমন পাঠানো হয়েছিল বাইজুসের প্রতিষ্ঠাতা ও সিইও রবীন্দ্রন বাইজুকে।
ইডির অভিযোগ প্রত্যেক বারই বাইজুসের প্রতিষ্ঠাতা ও সিইও রবীন্দ্রন বাই সমন এড়িয়ে গিয়েছেন এবং তিনি ইডির সামনে হাজিরা দেননি। বাইজুসের আইনি মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইডির এই হানা ফেমার অধীনে নিয়মিত তদন্তের সঙ্গে সম্পর্কিত।

বাইজুসের তরপে দাবি করা হয়েছে, তারা নিজেদের অবস্থান সম্পর্কে স্বচ্ছ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুরোধ মতো তারা তথ্য সরবরাহ করেছেন। সংস্থার তরফে আশাপ্রকাশ করে বলা হয়েছে, বিষয়টির একটি সময়মতো এবং সন্তোষজনক সমাধান হবে।
প্রসঙ্গত হুরুন গ্লোবাল রিট লিস্ট ২০২৩ অনুযায়ী, রবীন্দ্রন বাইজু বিশ্বের শিক্ষা খাতে দ্বিতীয় ধনী উদ্যোক্তা। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩.৩ বিলিয়ন ডলার। সংস্থার প্রতিষ্ঠা হয় ২০১১ সালে আর ২০১৫-তে এরা লার্নিং অ্যাপ চালু করে। করোনা মহামারীর সময়ে এদের ব্যবসা কয়েকগুণ বৃদ্ধি পায়। মহামারীর পরবর্তী সময়ে স্কুল খুলতে শুরু করলে অ্যাপের জনপ্রিয়তা হ্রাস পায়।
বাইজুসে লগ্নিতে ব্যাপক মন্দা দেখা দেয়। ফল স্বরূপ, ২০২২-এর অক্টোবরে এই সংস্থা প্রায় ২৫০০ কর্মীকে ছাঁটাই করে। আর এই বছরের ফেব্রুয়ারিতে তারা প্রায় ১৫০০ কর্মীকে বরখাস্ত করে।












Click it and Unblock the Notifications