By Election Result 2024: ইন্ডিয়া ব্লক এগিয়ে ১১ টি আসনে, এনডিএ এগিয়ে ২ টি আসনে
By Election Result 2024: সাতটি রাজ্যে তেরোটি বিধানসভা আসনের উপনির্বাচনে ব্যাপক জয় বিরোধী ইন্ডিয়া ব্লকের। এই নির্বাচনে বিরোধীরা বিজেপিকে কঠিন লড়াই দিয়েছে এবং জয়লাভ করেছে।
ইতিমধ্যে ইন্ডিয়া ব্লক পঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে জয়লাভ করেছে। আপ প্রার্থী মহিন্দর ভগত প্রায় ২৩ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এছাড়া অন্য দশটি আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রযেছে।

- পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল
পশ্চিমবঙ্গের চারটি আসন রায়গঞ, রাণাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা আসনে তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীদের পিছনে ফেলে দিয়েছেন। চার কেন্দ্রেই গণনা প্রায় শেষের পথে। সব থেকে বেশি ব্যবধানে এগিয়ে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি প্রায় ৫০ হাজার ভোটে এগিয়ে।
- হিমাচল ও উত্তরাখণ্ডে এগিয় কংগ্রেস
হিমাচল প্রদেশের দুটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে একটি আসন, হামিরপুরে এগিয়ে বিজেপির আশিস শর্মা। উত্তরাখণ্ডের বদ্রিনাথ এবং মঙ্গলৌরে বিজেপি প্রার্থীদের থেকে এগিয়ে কংগ্রেস প্রার্থীরা।
- মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুতে এগিয়ে ইন্ডিয়া ব্লক
মধ্যপ্রদেশের অমরওয়ার আসনে কংগ্রেস প্রার্থী ধীরেন শাহ প্রায় ৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। তামিলনাড়ুতে ডিএমকে প্রার্থী আন্নিয়ুর শিবা বিক্রভান্দি বিধানসভা আসনে প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।
- বিহারে এগিয়ে এনডিএ
বিহারের পূর্ণিয়া জেলার রূপৌলিতে এগিয়ে রয়েছেন এনডিএ তথা জেডিইউ প্রার্থী কালাধর প্রসাদ মণ্ডল।
সারা দেশে এমন একটা সময়ে সাতটি রাজ্যের তেরোটি বিধানসভা আসনে উপনির্বাচন হল, যেখানে মাস খানের আগে লোকসভা ভোটের ফলে বিজেপির আসন সংখ্যা ২৪০-এ নেমে গিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা থেকে যা ৩২ কম। যদিও এনডিএ ২৯৩ টি আসন পেয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক পেয়েছে ২৩২ টি আসন।












Click it and Unblock the Notifications