বাসে ব্যক্তির মোজার দুর্গন্ধ ঘিরে ধুন্ধুমার কাণ্ড, শেষে গ্রেফতারই হয়ে গেলেন যাত্রী

'দুর্গন্ধ' ঘিরে জনবহুল দিল্লির এক বাসে কার্যত ঘটে গিয়েছে এক 'কুরুক্ষেত্র' কাণ্ড। ঘটনার জের থানা-পুলিশ পর্যন্ত গড়ায়।

'গন্ধ' বড়ই বিষম বস্তু! সুগন্ধ যেমন কাছে টানে, দুর্গন্ধ তেমনই বহু বিপদ ডেকে আনতে পারে। আর তাড়াহুড়ো ব্যস্ততার জীবনে যদি খারাপ গন্ধের 'খোশবাই' জনবহুল ট্রেনে , ট্রামে, বাসে ছড়ায় তাহলে কারই বা মাথার ঠিক থাকে! 'দুর্গন্ধ' ঘিরে জনবহুল দিল্লির এক বাসে কার্যত ঘটে গিয়েছে এক 'কুরুক্ষেত্র' কাণ্ড। ঘটনার জের থানা-পুলিশ পর্যন্ত গড়ায়।

বাসে এক ব্যাক্তির 'মোজার দুর্গন্ধ' ঘিরে ধুন্ধুমার কাণ্ড, গ্রেফতার ১, এই ঘটনা জেনে রাখা ভালো

দিল্লির এক বাসে , প্রকাশ কুমার নামের জনৈক ব্যক্তি বাসে সফর করছিলেন। তাঁর আশপাশের যাত্রীরা অভিযোগ তোলেন , যে প্রকাশের মোজার থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গণ্দের তীব্রতা এতই যে ,পাশের যাত্রীরা প্রকাশকে মোজাটি ব্যাগে ঢুকিয়ে রাখার অনুরোধ করেন। কয়েকজন যাত্রী বলেন , মোজাটি বাইরে ফেলে দিতে। আর তাতেই চটে যান প্রকাশ। পাল্টা কথা শোনাতে যান প্রকাশও।

এরপরই বাঁধে লঙ্কাকাণ্ড। মোজার দুর্গন্ধ থেকে ঘটনা গড়ায় বিবাদ, ঝামেলা পর্যন্ত। এরপর আশপাশের যাত্রীরা বাস ড্রাইভারকে বলেন, বাস থামাতে কোনও পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে বাস থামতেই দায়ের হয় অভিযোগ। সেখানে প্রকাশ দাবি করেন তাঁর মোজায় গন্ধ নেই, আর বাকিরা তার বিরোধিতা করতে থাকেন। এরপরই প্রকাশকে গ্রেফতার করে , পরে জামিনে মুক্তি দেয় পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+