Building Collapse: প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, উদ্ধার ১২, ধ্বংসস্তূপে আটকে বহু
Building Collapse: প্রবল বৃষ্টিতে গুজরাতের সুরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষের আটকে পড়ার খবর। যদিও এখনও পর্যন্ত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে স্থানীয় বিপর্যয় মোকাবিলা দল। গোটা এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ-প্রশাসন।
এখনও পর্যন্ত মৃত্যুর (Building Collapse) খবর পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে গুজরাতের বিভিন্ন অংশে। এমনকি আজ শনিবারও সকাল থেকে বৃষ্টি চলছে। এর মধ্যে সুরাতের সচিন পালি এলাকায় একটি ছয়তলা বাড়ি ভেঙে পড়ার খবর আসে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল সহ প্রশাসনিক আধিকারিকরা। যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সবাই মিলে একযোগে উদ্ধারকাজ শুরু হয়। ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষ আটকে পড়ে বলে আশঙ্কা। যদিও এখনও পর্যন্ত ভেঙে পড়া বহুতলের মধ্যে থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রশাসনের দাবি, ভেঙে পড়া বহুতলটি দীর্ঘদিনের। কার্যত জরাজীর্ণ অবস্থায় ছিল। এর মধ্যেই মানুষজন বাড়িতে থাকছিলেন। যদিও বাড়িটিকে দ্রুত খালি করার জন্য তিন মাস আগে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছিল বলে দাবি।
কিন্তু সেই নির্দেশিকা মানা হয়নি। ওই অবস্থাতেই মানুষজন থাকছিলেন বলেও দাবি প্রশাসনের আধিকারিকদের। এর মধ্যেই এই ঘটনা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সে রাজ্যের সমস্ত জির্ণ বাড়িগুলির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications