Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বহুতল, মর্মান্তিক মৃত্যু চারজনের! বহু মানুষের আটকে থাকার শঙ্কা

Building Collapse In Delhi: বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা দিল্লির মুস্তাফাবাদ (Delhi's Mustafabad) এলাকায়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বহু মানুষ ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে বলে আশঙ্কা। ইতিমধ্যে দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম (NDRF) ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।

একেবারে যুদ্ধকালীন উদ্ধারকাজ (Building Collapse In Delhi) শুরু হয়েছে। গোটা এলাকা ঘুরে রাখা হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেই খবর। দিল্লির দমকল বিভাগের এক আধিকারিক রাজেন্দ্র আটওয়াল বলেন, আমরা রাত ২:৫০ নাগাদ একটি বাড়ি ভেঙে পড়ার খবর পাই। এমনকী সেখানে বহু মানুষ চাপা পড়ে থাকতে পারে বলেও জানানো হয়।

Building Collapse In Delhi

এরপর থেকেই লাগাতার উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম (NDRFো) আসে। যৌথ ভাবে উদ্ধারকাজ চালানো হচ্ছে। যা খবর, বহু মানুষকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বহু মানুষ এখনও ধ্বংসস্তূপে আটকে বলে আশঙ্কা।

Building Collapse In Delhi: সামনে এল ঘটনার সময়ের CCTV

ইতিমধ্যে ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ (Building Collapse In Delhi) সামনে এসেছে। মুস্তাফাবাদ এলাকার ভবন ভেঙে পড়ার ফুটেজও সামনে এসেছে। আর তাতে দেখা যাচ্ছে, মধ্যরাতে বহুতলটি একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আর তা ভেঙে পড়ার পর গোটা এলাকা একেবারে ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই অভিশপ্ত বহুতলে ২০ জনের বেশি মানুষ ছিলেন। এখনও পর্যন্ত ১০ জনকে বের করে আনা সম্ভব হয়েছে।

বাকি আরও বেশ কয়েকজন ওই বহুতলের ধ্বংসস্তূপে আটকে আছে বলেও জানা যাচ্ছে। তবে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অন্যদিকে কীভাবে ওই বহুতল ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনেই এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার রাত থেকে দিল্লিতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। আর সেই কারণেই ওই বহুতল ভেঙে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকাজ শেষ হলেই এই বিষয়ে তদন্ত শুরু করা হবে বলে জানানো হয়েছে। তবে এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। আতঙ্কে মানুষজন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+