বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়! ওয়াকফ সহ একাধিক ইস্যুতে উত্তাল হতে পারে লোকসভা
Parliament Budget Session 2025: আজ সোমবার থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে। সকাল ১১ টা থেকে শুরু হবে অধিবেশন। এবারও একাধিক ইস্যুতে উত্তাল হতে পারে লোকসভা এবং রাজ্যসভা। বিশেষ করে মণিপুরে নতুন করে সংঘাত তৈরি হয়েছে। এছাড়াও ভারত এবং মার্কিন সম্পর্ক এক নয়া মোড় নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলোচনার পরেও শুল্ক সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে। এই সমস্ত ইস্যুতে বিরোধীরা সুর চড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে 'ভূতুড়ে ভোটার' নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই এপিক নম্বরে একাধিক ভোটারের সন্ধানের খোঁজ সামনে এসেছে। প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। এহেন পরিস্থিতিতে ইউনিক নম্বর চালু করার কথা জানিয়েছে কমিশন। এই ইস্যুতে আজ সোমবার লোকসভায় (Parliament Budget Session 2025) সরব হতে পারেন তৃণমূল সাংসদরা।

অন্যদিকে ওয়াকফ বিল (Waqf Amendment Bill) সহ একাধিক বিল-রিপোর্ট বর্তমানে স্ট্যান্ডিং কমিটিতে পাশ হয়ে আটকে আছে। দ্বিতীয় পর্যায়ের অধিবেশনে তা পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সোচ্চার হতে পারে বিরোধীরা। বলে রাখা প্রয়োজন, গত ১৩ ফেব্রুয়ারি লোকসভা এবং রাজ্যসভা স্থগিত হয়ে যায়। আজ ১০ তারিখ দ্বিতীয় পর্যায়ের অধিবেশন (Parliament Budget Session 2025) শুরু হচ্ছে। যা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত।
Parliament Budget Session 2025: মণিপুর সংক্রান্ত বাজেট পেশ করবেন
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ সোমবার মণিপুর সংক্রান্ত বাজেট পেশ করবেন। এন বীরেন সিং গত ১৩ ফেব্রুয়ারি সে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এরপর গত ১৫ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। আজ সোমবার এই সে রাজ্যের বাজেট পেস পেশ করবেন অর্থমন্ত্রী। সে রাজ্যের মানুষের কথা ভেবে কি ঘোষণা করা হয় সেদিকেই নজর থাকবে সবার।
Parliament Budget Session 2025: আসন পুনর্বিন্যাস নিয়ে উত্তাল হতে পারে লোকসভা
অন্যদিকে দক্ষিণ ভারত আসন পুনর্বিন্যাস নিয়ে কিছুদিন ধরেই চলছে বিতর্ক। এই ইস্যুতে উত্তাল হতে পারে লোকসভা এবং রাজ্যসভা। আসন্ন আদমসুমারির ভিত্তিতে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসের বা ডিলিমিটেশনের বিরোধিতা জানিয়েছে ডিএমকে। বর্তমানে তামিলনাড়ুর ক্ষমতায় আছে এই দল। ইতিমধ্যেই ডিলিমিটেশনের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব দিয়েছেন ডিএমকে-র তিরুচি শিবার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications