Budget 2025: ডেলিভারি বয়দের জন্য বিরাট ঘোষণা, নতুন কী সুবিধা পাবেন অন-লাইন পোর্টালের সঙ্গে যুক্ত কর্মীরা?
শনিবার ঘোষিত হল কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটে চমক কম। জনমোহিনী বাজেট তিনি পেশ করেননি। সমাজে সকল স্তরের মানুষ যাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাজেট থেকে সুবিধা পান সেই দিকেই লক্ষ্য রেখেছেন। বর্তমানে ই-কমার্স এবং অন লাইন ডেলেভারি সংস্থার সঙ্গে যুক্ত বহু মানুষ।
চলতি কথায় যাদের গিগ ওয়ার্কার বলা হয়। বাজেটে তাদের জন্য বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
শনিবার এক ঘণ্টা ১০ মিনিটের বাজেট বক্ততায় তিনি তুলে ধরলেন গিগ ওয়াকার্সদের কথা। এতদিন এই শ্রেণির কর্মীদের কোনও সরকারি পরিচয় পত্র ছিল না। এবার তাদের জন্য সরকারি পরিচয় পত্রের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের পক্ষ থেকে দেশের ১ কোটি গিগ ওয়ার্কার্সকে পরিচয়পত্র প্রদান করা হবে। তাদের নাম ই-শ্রম পোর্টালে নথিভুক্ত করা হবে।

কেন্দ্রীয় বাজেটে সীতারমন তাঁর বক্তব্যে বলেছেন, মোদী সরকার গিগ ওয়াকার্সদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে। যা শহরের শ্রমিকদের সামাজিক-অর্থনৈতিক উন্নতির উদ্দেশ্যে কার্যকর করা হবে। অবদানকে স্বীকৃতি দিয়ে, আমাদের সরকার তাদের পরিচয়পত্র এবং ই-শ্রম পোর্টালে নিবন্ধনের ব্যবস্থা করবে। একইসঙ্গে তারা আয়ূষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেছেন, গিগ ওয়ার্কার্সদের পরিষেবা অর্থনীতিতে গতি বৃদ্ধি করছে। তাদের অবদানের কথা মাথায় রেখেই আমাদের সরকার ই-শ্রম পোর্টালে তাদের পরিচয়পত্র প্রদান করবে। গিগ ওয়ার্কার্সরা মূলত ফ্রিল্যান্সার হিসাবেই কাজ করেন। অনলাইন পোর্টালে কাজ করেন এই স্তরের কর্মীরা। মূলত ডেলিভারি বয়, ওলা-উবের চালকদের জন্য বড় সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বাংলা তথা দেশেই এই কাজে যুক্ত আছেন বহু মানুষ। বর্তমানে কর্মসংস্থানের ক্ষেত্রেও বিরাট ভূমিকা পালন করছে এই অন লাইন পোর্টালগুলি। এই ঘোষণা তাদের আরও উৎসাহিত করবে।












Click it and Unblock the Notifications