Budget 2024: মহিলাদের জন্য এবার হস্টেল বানাবে মোদী সরকার? বড় ঘোষণা নির্মলা সীতারমনের

কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশে এবার কর্মজীবী মহিলাদের জন্য হস্টেল তৈরি করা হবে। বড় সিদ্ধান্তের কথা বললেন সীতারমন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এদিন লোকসভা ভবনে বাজেট পেশ করেন। বাজেটে কী থাকবে? তাই নিয়ে চর্চা চলছিল ওয়াকিবহাল মহলে৷ কেন্দ্রীয় সরকার এবার মহিলাদের জন্য বড় উদ্যোগ নিয়েছে। শহরের পাশাপাশি মফসসল এলাকার মহিলাদের জন্যও এবার বার্তা দেওয়া হয়েছে।

Budget 2024 Nirmala Sitharaman

নির্মলা সীতারমন বাজেট পেশের সময় বলেন, অন্তর্বর্তী বাজেটের মতো, কেন্দ্র দরিদ্র, মহিলা, যুবক এবং কৃষকদের দিকে বিশেষ নজর দেওয়া হবে। বিশেষত মহিলাদের জন্য আলাদা নজর দেওয়া হচ্ছে। একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাড়ানো হচ্ছে। আগামী অর্থবর্ষে মহিলাদের জন্য প্রায় তিন লক্ষ কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার। বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

ফক্সকনের মতো বেশ কয়েকটি সংস্থা তামিলনাড়ু রাজ্যে ইতিমধ্যেই এই উদ্যোগ নিয়েছে। মহিলাদের জন্য এই ধরনের হস্টেল তৈরি করা হচ্ছে। এই মডেলটি ইতিমধ্যে তাইওয়ানে ব্যবহৃত হয়েছে।

সীতারমন আরও বলেছেন, ভারতে মহিলাদের-নির্দিষ্ট দক্ষতা অনুসারে কর্মক্ষেত্র বাছাইয়ের জন্য সংগঠিত করা হবে। সেই হিসেবে অংশীদারিত্ব পদ্ধতিতেও মহিলাদের স্বনির্ভর করার কাজ হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, " আমরা শিল্পে সহযোগিতার জন্য কর্মজীবী ​​মহিলা হস্টেল স্থাপন করব৷ বাসস্থানের মাধ্যমে মহিলাদের কর্মক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া হবে। "

সোমবার অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, ভারত নারী উন্নয়ন থেকে নারী নেতৃত্বাধীন উন্নয়নে রূপান্তরিত হচ্ছে। মহিলাদের কল্যাণ ও ক্ষমতায়ণ সম্পর্কিত প্রকল্পগুলির জন্য বাজেটে বরাদ্দ ২১৮.৮ শতাংশ বৃদ্ধির কথা উল্লেখ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+