Budget 2024: পর্যটন ব্যবসায়ীদের বিনা সুদে ঋণ, লাক্ষাদ্বীপের পর্যটনের উন্নয়নে বিশেষ জোর অন্তর্বর্তী বাজেটে
অন্তর্বর্তী বাজেটে পর্যটনে বিশেষ গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। করোনার পর থেকে ভারতের পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে দেশের একাধিক পর্যটন কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে।
অন্তর্বর্তী বাজেটেও পর্যটনকে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন দেশের আয়ের একটা বড় অংশ রয়েছে পর্যটন ক্ষেত্রে। সেকারণে পর্যটন ক্ষেত্রগুলির পরিকাঠামো উন্নয়ন এবং পর্যটন ব্যবসায়ীদের উৎসাহ প্রদানে বেশি জোর দিচ্ছে সরকার।

পর্যটন ব্যবসায় উৎসাহ দিতে বিনা সুদে ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থাৎ কেউ ঋণ নিয়ে হোমস্টে খুলতে চাইলে তার কোনও সুদ সরকার নেবে না। কেবল আসলটি ফেরত দিলেই হল। পর্যটন নিয়ে ঘোষণা করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী লাক্ষাদ্বীপের কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন লাক্ষাদ্বীপের পর্যটনে উন্নয়ন ঘটাতে সরকার পরিকল্পনা শুরু করে দিয়েছে।
কয়েক দিন আগেই মলদ্বীপের সঙ্গে ভারতের বিরোধ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মলদ্বীপের কয়েকজন সাংসদ কুরুচিকর মন্তব্য করেন। তারপরেই মলদ্বীপ বয়কটের ট্রেন্ড শুরু হয় ভারতে। রাতারাতি কয়েক কোটি টাকার ট্যুর প্যাকেজ বাতিল হয়ে গিয়েছিল মলদ্বীপে। ভারতীয় পর্যটকরে এই মুহূর্তে মলদ্বীপে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিভিন্ন পর্যটন সংস্থা। এখনও মলদ্বীপের সঙ্গে বিরোধ মেটেনি ভারতের। যদিও মলদ্বীপের প্রেসিডেন্টের গদি টলমল দশা।
এদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে গিয়ে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। প্রধানমন্ত্রী মোদীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পর্যটকরা মলদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপ সফরে আগ্রহ দেখাতে শুরু করেন। কিন্তু লাক্ষাদ্বীপ এতোদিন পর্যটকদের একেবারেই অন্তরালে ছিল। হঠাৎ করে লাক্ষাদ্বীপের সঙ্গে মলদ্বীপের সামঞ্জস্য তুলে ধরা হয়। সোশ্যাল মিিডয়ায় লাক্ষাদ্বীপ ট্রেন্ড শুরু হয়ে যায়।
তারপরেই পর্যটকরা লাক্ষাদ্বীপ সফরে আগ্রহ দেখাতে থাকেন।কিন্তু লাক্ষাদ্বীপে এখনও পর্যন্ত পর্যটকের জোয়ার সামলানোর মতো পরিকাঠামো নেই তারপরেই মোদী সরকার ঘোষণা করে যে লাক্ষাদ্বীপে আরেকটি বিমানবন্দর তৈরি করা হবে। যাতে পর্যটকরা সেখানে অনায়াসে যাতায়াত করতে পারে। বর্তমানে একটি মাত্র বিমান বন্দর রয়েছে। সেখানে ছোট বিমান ওঠানামা করে। এছাড়া পর্যটকরে মলদ্বীপের ভাইবস দেওয়ার জন্য টাটা গ্রুপ ২টি রিসর্ট তৈরি করতে চলেছে সেখানে। ২০২৬ সালের মধ্যেই সেই রিসর্ট চালু হয়ে যাবে বলে জানিেয়ছে তারা। সেই সঙ্গে পর্যটকদের থাকার মতো একাধিক উন্নয়নের পরিকল্পনা মোদী সরকার নিতে চলেছে বলে অন্তর্বর্তী বাজেটে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এদিকে রাম মন্দিরের উদ্বোধনের পর সেখানে পর্যটকদের জোয়ার এসেছে। একদিনে ৫ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে রেকর্ড গড়েছে অযোধ্যা। যা ভ্যািটকান সিটি এবং মক্কা শরিফের বার্ষিক পর্যটকের সংখ্যাকে হারিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত দিনে ২ থেকে ৩ লক্ষ পুণ্যার্থী অযোধ্যায় যাচ্ছেন। কাজেই পর্যটন যে কোষাগারে বিপুল লাভ দিতে পারে সেটা বুঝতে পেরেই বাজেটে আলাদা করে পর্যটনে জোর দিয়েছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications