Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Budget 2024: গরিব কল্যাণের দেশের কল্যাণ, মহিলাদের উন্নয়নে বিশেষ নজর, নির্মলা সীতারমনে বাজেটে কোন ইঙ্গিত

দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে গরিব মানুষের দিকে অগ্রাধিকার দিয়েই তৈরি করা হয়েছে। গরিব মানুষের কল্যাণই মোদী সরকারের টার্গেট বলে উদ্দেশ্য বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ লক্ষ্যেই দেশের উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর মোদী সরকার।

অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছে গরিবের কল্যাণেই দেশের বিকাশ। সেকারণে গত ১০ বছরে দেশের মানুষের আয় অনেকটাই বেড়েছে। বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। দেশের গরিব এবং মহিলাদের উন্নয়নে একাধিক কাজ করেছে মোদী সরকার। ঘরে ঘরে বিনামূল্যে রান্নার গ্যাস এবং পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে।

Budget 2024

দেশের অর্থনৈতিক বৈষম্য দূর করতে অনেকটাই সফল মোদী সরকার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশে গরিব মানুষের ঘরে ঘরে বিনামূল্যে রেশন পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। দেশের চার কোটি কৃষককে ফসল প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এই প্রকল্প ২০১৯ সালের লোকসভা ভোটের আগে ঘোষণা করেছিল মোদী সরকার। এছাড়াও প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের আওতায় আনা হয়েছে ১১.৮ লক্ষ কৃষককে। এই প্রকল্পে বছরে ৬০০০ টাকা করে দেওয়া হয় কৃষকদের।

গরিবদের পাশাপাশি নারী কল্যাণেও কাজ করেছে মোদী সরকার। গত ১০ বছরে মোদী সরকার দেশের নারীকল্যাণে কাজ করেছে। গত ১০ বছরে ২৮ শতাংশ নারী উচ্চ শিক্ষাস্তরে উন্নিত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি ইঙ্গিত দিয়েছেন মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেটে মহিলাদের উন্নয়নে একাধিক প্রকল্প ঘোষণা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার মধ্যে মহিলাদের স্বনির্ভরতা, শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যের উন্ননের দিকে মোদী সরকার বিশেষ জোর দিচ্ছে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন।

গরিবদের পাশাপাশি নারী কল্যাণেও কাজ করেছে মোদী সরকার। গত ১০ বছরে মোদী সরকার দেশের নারীকল্যাণে কাজ করেছে। গত ১০ বছরে ২৮ শতাংশ নারী উচ্চ শিক্ষাস্তরে উন্নিত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি ইঙ্গিত দিয়েছেন মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেটে মহিলাদের উন্নয়নে একাধিক প্রকল্প ঘোষণা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার মধ্যে মহিলাদের স্বনির্ভরতা, শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যের উন্ননের দিকে মোদী সরকার বিশেষ জোর দিচ্ছে বলে জানিয়েছেন নির্মলা সীতারমন।

তিনি জানিয়েছেন ইতিমধ্যেই মোদী সরকার তিন তালাক রদ করেছে। লোকসভায় সংরক্ষণ দিয়েছে মোদী সরকার। বিধানসভা গুলিতেও মহিলাদের জন্য সংরক্ষণ আনা হয়েছে। নারী কল্যাণেই মোদী সরকার প্রথম থেকেই জোর দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

গরিব এবং মহিলাদের পাশাপাশি যুবাদের উন্নয়নেও বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী িনর্মলা সীতারমন। তিনি বলেছেন, যুবাদের উন্নয়নে একাদিক কাজ করেছে মোদী সরকার। দেশের ১.৪ কোটি যুবাকে প্রশিক্ষণ দিয়েছে মোদী সরকার। তাঁদের বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের যোগ্য করে গড়ে তুলেছে। কিন্তু কোথাও কোনও কর্মসংস্থানের আশা দেখাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশের কর্মসংস্থানের সংকট নিয়ে একাধিকবার বিরোধীরা সরব হয়েছেন লোকসভায়। কিন্তু তারপরেও কর্মসংস্থান নিেয় কোনও আশার কথা শোনাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+