Budget 2024: 'পঞ্চামৃত' লক্ষ্যে জোর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কোন ভাবনা বিজেপি সরকারের?
Budget 2024: অন্তবর্তীকালীন বাজেট পেশ হয়েছে সংসদ ভবনে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে দিশা পেশ করেছেন। রামরাজ্য তৈরির লক্ষ্যে স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্তবর্তী বাজেট পেশের সময় অর্থমন্ত্রীর কথায় প্রকাশিত হল 'পঞ্চামৃত' লক্ষ্য। এই বিষয়ে সরকারের নজর ও প্রতিশ্রুতির বিষয় উল্লেখ করেছেন। পরিবেশ বান্ধব জীবনযাপনের এক লক্ষ্যের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যেই সরকার কাজ শুরু করেছে।

২০৪৭ সালের মধ্যে কার্বণ নির্গমণ মুক্ত অর্থনীতির লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় সবুজ হাইড্রোজেন অভিযানও শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার আরও বেশি করে উচ্চ এবং আরও সম্পদ-দক্ষ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সাহায্য করবে। এমনই কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
শক্তিকে বাঁচানো, সুরক্ষার দিকে লক্ষ্য রাখা হচ্ছে। সেই দিকে জোর দেওয়ার কথা বলেছেন। বায়ুশক্তিকে ব্যবহারের কাজ শুরু হচ্ছে। বায়োমাস যন্ত্রপাতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আর্থিক সাহায্য সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এখন প্রশ্ন হল পঞ্চামৃত' লক্ষ্য কী? ২০২১ সালের জলবায়ু শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা করেছিলেন। পাঁচ দফা লক্ষ্য রাখা হয়েছিল। অজীবাশ্ম জ্বালানী শক্তির ক্ষমতা বৃদ্ধির দিকে নজর দেওয়া হবে। নতুন শক্তির মাধ্যমে ৫০ শতাংশ শক্তির চাহিদা মেটানো হবে। মোট কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে। ২০৭০ সালের মধ্যে কার্বণ নির্গমণ মুক্ত পরিবেশ অর্জন করা। বর্তমান সরকার এই লক্ষ্যেই এগোচ্ছে।
এক্ষেত্রে বায়ুশক্তিকে কাজে লাগানোর দিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ১০০ মেট্রিক টন কয়লা, গ্যাসীকরণ এবং তরল ক্ষমতা স্থাপনের জন্য চেষ্টা চলছে। পরিবহনের জন্য সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) এর সঙ্গে সংকুচিত বায়োগ্যাস (সিবিজি) এর পর্যায়ক্রমে মিশ্রণ বাধ্যতামূলক করা হচ্ছে।
প্রাকৃতিক সম্পদ অর্থাৎ চিরাচরিত শক্তির জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা চলছে। এই ব্যবহার আগামী দিনে সম্পূর্ণ বন্ধের লক্ষ্যও রয়েছে। প্রাকৃতিক সম্পদ থেকে শক্তি না উৎপন্ন করে,তাকে সঞ্চয়ের কথা বলা হচ্ছে। সেখানেই আরও ই-যানবাহনের দিকে ঝোঁকার কথা বলা হয়েছে। পুরনো গাড়িকে বাতিল করার লক্ষ্যমাত্রা রয়েছে। সেক্ষেত্রে সরকারও সাহায্য করবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications