Budget 2024: নীল রঙের তসর শাড়িতে বাংলার কাঁথা কাজ, নজর কাড়ল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটের দিনের শাড়ি
দ্বিতীয় মোদী সরকাের শেষ বাজেট। সেকারণে পূর্ণাঙ্গ বাজেট নয় অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকাল সকাল বাজেটের ফাইল হাতে নিয়ে তিনি হাজির হয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে অনুমোদন নিয়ে তিিন মন্ত্রিসভার বৈঠকে চলে যান। মন্ত্রিসভা অনুমোদন দিলে তারপরে লোকসভায় গিয়ে অন্তর্বর্তী বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
পরো বাজেট অধিবেশনে সকলের নজর কেড়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শাড়ি। তিনি যে শাড়ি পরে বাজেট পেশ করেছেন তার সঙ্গে বাংলার যোগ রয়েছে। বাংলায় নীল-সাদা রঙে সাজিয়ে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মলা সীতারমনের পরণে দেখা গেল নীল রঙের তসর তার উপরে বাংলার কাঁথা কাজ করা। অর্থাৎ বাংলার হস্তশিল্পের ছোঁয়া নিয়েই বাজেট পেশের পোশাক পরেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বাংলার সঙ্গে রাজনৈতিক দিক দিয়ে মোদী সরকারের বিরোধ তুঙ্গে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা আদায়ে প্রধানমন্ত্রী মোদীর কাছে দরবার করেছেন তিনি। কিন্তু কোনও সুরাহা হয়নি। তারপরেই মোদী সরকারকে রীতিমতো সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। আজই শেষ হচ্ছে সেই সময়সীমা। এরপর কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসার কথা মুখ্যমন্ত্রীর।
এদিকে মমতা সরকারের একাধিক দুর্নীতির তদন্ত চলছে। সিবিআই ইডি তল্লাশিতে জেরবার দশা গোটা রাজ্যের। তিন মন্ত্রী জেলে রয়েছেন। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি একাধিক ইস্যুতে তদন্ত চলছে। মাঝে মধ্যেই তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতাদের বাড়িতে চলছে ইডি সিবিআই অভিযান। যাকে বলে সাপে নেউলে সম্পর্ক তৈরি হয়েছে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে নালিশ যাচ্ছে কেন্দ্রের কাছে।
সামনেই লোকসভা ভোট কিন্তু সেই ভোটে কোনও করকম জোট নয় একক লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। রাজ্যে ৪২টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে বলে ঘোষণা করেছেন তিনি। ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে একক লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications