Budget 2024: দিশাহীন বাজেট না ভোট মুখী বাজেট, কী বলছে আমজনতা জেনে নিন

অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ঘড়ির কাঁটা ধরে সকাল ১১টার সময় বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। মাত্র ৫৮ মিনিেটই বাজেট পেশ শেষ করেছেন। গত কয়েক বছরে এটা তাঁর সবচেয়ে সম সময়ের বাজেট পেশ।

সামনেই লোকসভা ভোট। কাজেই এবার অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে। অনেকেই ভেবেছিলেন ভোটের কথা মাথায় রেখে হয়তো জনমুখী বা জনমোহিনী বাজেট হবে। একাধিক প্রকল্প থেকে করছাড় নিয়ে ঘোষণা থাকবে মোদী সরকারের। কিন্তু তার কিছুই হয়নি। এক কথায় আশাহত হয়েছেন সাধারণ মানুষ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মোদী সরকার অনেক ব্যবস্থা নিয়েছেন বলে বাজেট বক্তৃতিতায় বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু আমজনতা জানে বাস্তব অবস্থা কী।

Budget 2024

ওষুধের দাম, শাক সবজির দাম, রান্নার গ্যাসের দাম, ট্রন ভাড়ার কমার কোনও দিশা দেখা যায়নি এই বাজেটে। এক কথায় আমজনতার সিংহভাগই দাবি করেছেন দিশাহীন বাজেট। সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা ভেবে এই বাজেট পেশ করা হয়নি। কারণ যে সমস্যা গুলির মধ্য দিয়ে প্রতিদিন তাঁদের যেতে হচ্ছে এই বাজেটে তার কোনও সুরাহা পাওয়া যায়নি।

করছাড় নিয়েও বিশেষ কোনও ঘোষণা বাজেটে করা হয়নি। আগের কর পরিকাঠামোই রাকা হয়েছে। কাজেই সেক্ষেত্রেও তেমন কোনও সুরাহা হয়নি। গোটা বাজেটে কর্মসংস্থান নিয়ে কোনও কথা বলা হয়নি। যুবাদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলার খতিয়ান কেন্দ্রীয় অর্থমন্ত্রী দিয়েছেন ঠিকই কিন্তু সরকারি চাকুরের ক্ষেত্রে কোনও সুযোগ তৈরির বার্তা অন্তর্বর্তী বাজেটে নেই। এদিকে দেশে কর্মসংস্থান একটা বড় সংকটে পরিণত হয়েছে।

তার উপরে মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েছে। কাজেই মধ্যবিত্তের পক্ষে কোনও ভাবেই আশার কোনও কিছু দেখা যায়নি এই বাজেটে। উল্টে ভোটের কথা ভেবে মহিলাদের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। মহিলা, গরিব, যুবারা দেশের ভিত্তি বলে বাজেটে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু তাঁর সেই বার্তার সঙ্গে কার্যত অন্তর্বর্তী বাজেটের কোনও মিল পাওয়া যায়নি।

মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিয়ে একাধিক প্রকল্পের কথা বলা হয়েছে বাজেটে। লাখপতি দিদি প্রকল্পের আওতায় ৮ কোটি মহিলা সুবিধা পেয়েছেন বলে খতিয়ান তুলে ধরেছেন। কিন্তু গাড়ি বাড়ির কেনায় সুদের হার কমানো বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপের বিশেষ কোনও কিছুই দেওয়া হয়নি এই অন্তর্বর্তী বাজেটে। কাজেই আমজনতার কাছে এই বাজেট এক কথায় অর্থহীন হয়েই দাঁড়িয়েছে। কারণ তাঁরা কিছু সুবিধা পাবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+