Budget 2024: বাজেট হতে পারে জুলাইয়ের মাঝামাঝি! পরের সপ্তাহে 'কাজ' শুরু সীতারমনের
Budget 2024: ভোট ঘোষণার আগে পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমন। ইতিমধ্যে নতুন সরকার শপথ নিয়েছে। ফের অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারমনই। জুলাইয়ের মাঝামাঝি পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অর্থমন্ত্রক ১৭ জুনের মধ্যে বিভিন্ন মন্ত্রক এবং স্টেকহোল্ডারদের সঙ্গে বাজেট নিয়ে পরামর্শ-বৈঠক শুরু করবে।
প্রসঙ্গত, বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, ১৮ তম লোকসভায় প্রথম অধিবেশন বসবে ২৪ জুন। ওইদিন থেকে ৩ জুলাইয়ের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ থাকবে। এছাড়া আলোচনাও করা হবে। অন্যদিকে রাজ্যসভার ২৬৪ তম অধিবেশন ২৭ জুন শুরু হয়ে চলবে ৩ জুলাই পর্যন্ত।

লোকসভার এই সময়সূচি থেকে পরিষ্কার সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হবে না। তবে দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে বিরতি নেওয়া হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই দ্বিতীয় পর্ব ২০২৩-২৪-এর আর্থিক সমীক্ষার উপস্থাপনা দিয়ে শুরু হবে। তারপর ২০২৪-২৫ সালের বাজেট পেশ করা হবে। তবে কেন্দ্রের তরফে বাজেট নিয়ে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
বিশেষজ্ঞরা অনুমান করছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের আসন সংখ্যা কমে গেলেও (বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও) সংস্কার অব্যাহত রাখবে।
গত পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, রাজস্ব একীকরণ ২০২৫ অর্থবর্ষে ৫.২১ এবং ২০২৬ অর্থবর্ষে ৪.৫ শতাংশের নিচে নিয়ে যাওয়া সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজেট নিয়ে পরামর্শ-বৈঠকো এই লক্ষ্য ঊর্ধ্বমুখী করা নিয়ে আলোচনা করা হতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications