কংগ্রেস শাসিত রাজ্যে নৃশংস হত্যাকাণ্ড! কিশোরীর মাথা নিয়ে পালাল হত্যাকারী
কংগ্রেস শাসিত কর্নাটকে নৃশংস হত্যাকাণ্ড। বৃহস্পতিবার রাতে কোডাগু জেলার সোমওয়ারপেট তালুকের কুম্বারাগাদিগে গ্রামে যোলো বছর বয়সী এক কিশোরীর শিরশ্ছেদ করে ৩৩ বছর বয়সী এক যুবক। এখানেই শেষ নয়, তারপর সেই যুবক ওই কিশোরীর কাটা মাথা নিয়ে পালিয়ে যায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার হিমায়ালা গ্রামের সন্দেহভাজন মোন্নানদা প্রকাশের সঙ্গে কিশোরীর বিয়ে হয়। কিন্তু সেই খবর ছড়িয়ে পড়তেই শিশু সুরক্ষা সেলের কর্তারা বিয়ের অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। কারণ সে ছিল নাবালিকা। শিশু সুরক্ষা সেলের কর্তারা কিশোরীর বাবা-মায়ের কাছ থেকে লিখিত নেয়, বয়স ১৮ না হলে বিয়ে দেওয়া যাবে না। ওই কিশোরী প্রতিদিন পাঁচ কিমি হেঁটে স্কুলে যেত বলেও জানা গিয়েছে।

অভিযোগ, সেই রাতেই প্রকাশ ওই কিশোরীর বাড়িতে ঢুকে তাকে অপহরণের চেষ্টা করে। বাবা-মা বাধা দিতে গেলে, তাদের চুরিকাঘাত করে। তারপর বলপূর্বক ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। পরে কিশোরীর শিরশ্ছেদর করে মুণ্ডটি সঙ্গে নিয়ে যায়।
কোডাগুল পুলিশ সুপার কে রামারাজন বলেছেন, এই ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করতে আলাদ দল গঠন করা হয়েছে।
অন্যদিকে, নিজের কিশোরী সন্তানকে বাঁচাতে গিয়ে মা গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে মাইসুরুর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাবাও অল্প-বিস্তর আহত হয়েছেন। তাঁকে মাদিকেরির সরকারি হাাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তদন্ত শুরু করার পরে পুলিশ-কুকুর সঙ্গে নিয়ে তদন্তকারীরা তল্লাশি অভিযানে জঙ্গলেও যান। জঙ্গলে একটি ছুড়ি পাওয়া গিয়েছে। এছাড়া গ্রামে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২. ৩০৭ এবং পকসোর অধীনে মামলা দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications