BrahMos Air-Launched Missile: Su-30 MKI থেকে ব্রহ্মোস মিসাইল নিক্ষেপ ভারতের! এরপর...
চিন-পাকিস্তানের ঘুম কেড়ে লাগাতার শক্তি-প্রদর্শন করে যাচ্ছে ভারত। কার্যত প্রত্যেকদিনই ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা মিসাইলের রেঞ্জ আরও বৃদ্ধি করছে। গত কয়েকদিন আগে অত্যাধুনিক অগ্নি-পাঁচের পরীক্ষা করেছে ভারত।
Brahmos Air Launched Missile: চিন-পাকিস্তানের ঘুম কেড়ে লাগাতার শক্তি-প্রদর্শন করে যাচ্ছে ভারত। কার্যত প্রত্যেকদিনই ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা মিসাইলের রেঞ্জ আরও বৃদ্ধি করছে। গত কয়েকদিন আগে অত্যাধুনিক অগ্নি-পাঁচের পরীক্ষা করেছে ভারত।
আর এর মধ্যেই BrahMos Air-Launched Missile-এর Extended Range-এর সফল পরীক্ষা করল ভারত। Su-30 MKI বিমান থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এই মিসাইল। আর তা ভারতকে আরও একধাপ এগিয়ে দিল বলেই মনে করা হচ্ছে।
The IAF successfully fired the Extended Range Version of the Brahmos Air Launched missile. Carrying out a precision strike against a Ship target from a Su-30 MKI aircraft in the Bay of Bengal region, the missile achieved the desired mission objectives. pic.twitter.com/fiLX48ilhv
— Indian Air Force (@IAF_MCC) December 29, 2022

BrahMos-মিসাইলের Extended Range-এর সফল পরীক্ষা
ভারতের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন। ভারত সীমান্ত ঘেঁষে একের পর এক যুদ্ধ বিমান মোতায়েন করেছে লালচিন। এমনকি মাঝে মধ্যেই ভারতের ঘুম কেড়ে চিনা ফাইটার জেট। এই অবস্থায় সুখোই -৩০ (Su-30MKI) থেকে অত্যাধুনিক ব্রহ্মোস মিসাইলের Extended Range-এর সফল পরীক্ষা ভারতের। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নয়া এই মিসাইল আকাশ থেকে ভুমিতে আঘাত হানতে সক্ষম। ৪০০ মকিমি দুরের শত্রুকে আঘাত করতে পারে এটি।

সুপারসনিক ক্রুজ মিসাইল
Brahmos মিসাইলটি ভারতের অন্যতম শক্তিশালী একটি মিসাইল। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এবং রুশ ফেডারেল স্টেট ইন্টারপ্রাইস NPOM-এর মধ্যে হওয়া একটি চুক্তি হয়। যৌথ ভাবে এই মিসাইল তৈরি করা হয়েছে। ব্রাহ্মোস একটি মাঝারি পাল্লার স্টিলথ র্যামজেট সুপারসনিক ক্রুজ মিসাইল। এই মিসাইলটিকে জাহাজ, সাবমেরিন, বিমান বা স্থল থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। এই মিসাইলের নাম ভারতের ব্রহ্মপুত্র এবং এবং রাশিয়ার মৌস্কাবা নদীর নামে রাখা হয়েছে। মনে করা হয় এটি এন্টি শিপ ক্রুজ মিসাইল হিসাবে সবথেকে দ্রুতগামী।

মুহূর্তে ধ্বংস করতে পারে শত্রুকে
Brahmos Missile থাকায় জল, স্থল এবং আকাশে ভারত একটি সুরক্ষা বলয় তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই মিসাইল অন্যতম শক্তিশালী এবং অত্যাধুনিক। এই মিসাইল শত্রু ঘাঁটিকে মুহূর্তে গুড়িয়ে দেওয়ার শক্তি রাখে। এই ক্ষেপণাস্ত্রের এয়ার লঞ্চ সংস্করণ 2012 সালে প্রকাশিত হয়েছিল এবং 2019 সালে এটি ভারতীয় বিমান বাহিনীর পরিষেবায় অন্তর্ভুক্ত হয়েছিল। মিসাইলের রেঞ্জ আরও বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications