BPSC Protest: ভোররাতে হুলস্থুল, প্রশান্ত কিশোরকে আটক করল পুলিশ, থাপ্পর মারা হয়েছে বলেও অভিযোগ
BPSC Protest: ভোররাতে হুলস্থুল বিহারে! পুলিশের হাতে আটক হতে হল জন সূরজ পার্টি সুপ্রিমো প্রশান্ত কিশোরকে। বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা (Bihar Public Service Commission (BPSC) বাতিলের দাবিতে লাগাতার আমরণ অমশনে বসেছিলেন ভোট কুশলী। পাটনার গান্ধী ময়দানে সেই কর্মসুচি চলছিল।
রবিবার রাতে হঠাত করেই সেখানে বিহার পুলিশের বিশাল একটি টিম পৌছয় এবং জোর করে প্রশান্ত কিশোরকে তুলে নিয়ে যাও বলে জানা যাচ্ছে। যা খবর, গান্ধীনগর ময়দান থেকে সরাসরি অ্যাম্বুলেন্স করে পাটনা এইমসের ভর্তি করা হয়েছে সূরজ পার্টি সুপ্রিমোকে।

কিন্তু কেন এভাবে তোলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য (BPSC Protest) তৈরি হয়েছে। আজ সোমবার জন সূরজ পার্টি'রে তরফে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
অন্যদিকে ঘটনার তীব্র নিন্দাও জানানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে জন সূরজ পার্টি। যেখানে তাদের দাবি, শান্তিপূর্ণ অবস্থান চলছিল। গান্ধী ময়দান থেকে পুলিশ জোর করে প্রশান্ত কিশোরকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে। এমনকি উঠতে না চাইলে চড় পর্যন্ত তাঁকে মারা হয়েছে বলে দাবি। শুধু তাই নয়, যে সমস্ত গাড়ি ছিল গান্ধী ময়দানে সমস্ত গাড়ি পুলিশ চেকিং করেছে। যা নিন্দনীয় বলে বার্তায় জানিয়েছে জন সূরজ পার্টি।
नीतीश कुमार की कायरता देखिए, उनकी पुलिस ने पिछले 5 दिनों से ध्वस्त शिक्षा और भ्रष्ट परीक्षा के खिलाफ आमरण अनशन कर रहे प्रशांत किशोर को रात 4 बजे जबरन हिरासत में लिया। साथ में बैठे हजारों युवाओं को अज्ञात जगह पर ले गयी। pic.twitter.com/Ps1maDBkig
— Jan Suraaj (@jansuraajonline) January 5, 2025
দলের তরফে একাধিক ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রশান্ত কিশোরকে একেবারে টেনে হিচড়ে অনশন মঞ্চ থেকে তোলার চেষ্টা করছে পুলিশ। বেশ কয়েকজন তাঁকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। জানা যাচ্ছে, পুলিশের এহেন আচরনের বিরুদ্ধে হাইকোর্টেও যাবে দল। অন্যদিকে প্রশান্ত কিশোরও জানিয়েছেন, আন্দোলন চলবে। আগামিদিনে হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
বলে রাখা প্রয়োজন, বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। এই অভিযোগে উত্তাল হয় বিহার। আন্দোলনে নামেন প্রশান্ত কিশোর। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিহার পুলিশ। অভিযোগ দায়ের করা হয়েছে আরও একাধিক জনের বিরুদ্ধে। কার্যত তা উপেক্ষা করে গত ২ জানুয়ারি থেকে প্রশান্ত কিশোর পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেন। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সে রাজ্যে।
অন্যদিকে এদিন জন সূরজ পার্টি'র কর্মসুচি ঘিরে সে রাজ্যে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।












Click it and Unblock the Notifications