মাত্র ২২ সপ্তাহেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে রেকর্ড মুম্বইয়ের নবজাতকের, কীভাবে এমনটা সম্ভব হল

মুম্বইয়ে মাত্র ২২ সপ্তাহের সদ্যোজাতের জন্ম সারা দেশে হইচই ফেলে দিয়েছে।

দেশের বিভিন্ন রাজ্যে যখন নবজাতকের মৃত্যু নিয়ে ধুন্ধুমার চলছে তখন মুম্বইয়ে মাত্র ২২ সপ্তাহের সদ্যোজাতের জন্ম সারা দেশে হইচই ফেলে দিয়েছে। এবং জন্মের পর দেশের কনিষ্ঠতম নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়েছে এই শিশুটিই। অনেক বাধা বিপত্তি কাটিয়ে বান্দ্রার এক দম্পতির কোল আলো করে এসেছে নির্বাণ নামে এই সদ্যোজাত।

মাত্র ২২ সপ্তাহেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে রেকর্ড নবজাতকের

চিকিৎসকেরা জানিয়েছেন, গত সাড়ে চার মাস সান্তাক্রুজের আইসিইউয়ে কাটিয়ে পুরোপুরি সুস্থ সে। জন্মের সময় শিশুটির ওজন ছিল ৬১০ গ্রাম। এখন ছোট্ট নির্বাণের ওজন ৩.৭২ কেজি। হার্ট, মস্তিষ্ক, অস্থিমজ্জা সমস্ত চেক করার পরে দেখা গিয়েছে যে সে সুস্থই রয়েছে।

এই শিশুর এত কম বয়সে জন্ম চিকিৎসা বিজ্ঞানে নয়া মোড় আনবে বলে চিকিৎসকেরা মনে করছেন। বিশেষ করে প্রিম্যাচিউর শিশুদের বাঁচিয়ে রাখা অনেক সময় সমস্যা তৈরি করে। এই ঘটনা একটা দৃষ্টান্ত তৈরি করবে বলে সকলে মনে করছেন।

নাম না করে শিশুটির মা জানিয়েছেন, প্রসব বেদনা ওঠায় হাসপাতালে ভর্তি হলে সঙ্গে সঙ্গেই ডেলিভারি করানো হয়। তবে তখন সবে ২২ সপ্তাহ হয়েছিল। আমরা এমন ঘটনায় হতাশ হয়ে পড়েছিলাম। তবে একের পর এক সপ্তাহ নির্বাণ লড়ে যাওয়ায় আমরা আত্মবিশ্বাস ফিরে পাই। আপাতত শিশুটিকে নিয়ে বাড়ি ফিরে নতুন ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+