'POCSO' মামলায় বড় রায় হাইকোর্টের! অপরাধ গুরুতর হলেও কমে গেল সাজা, কারণ কী?

পাঁচ বছরের নাবালিকার উপর যৌন নির্যাতনের মামলায় 'প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সচুয়াল অফেন্সেস' (POCSO) আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তির সাজা বহাল রাখল বম্বে হাই কোর্ট। তবে আজীবন কারাদণ্ডের বদলে ওই ব্যক্তির শাস্তির মেয়াদ কমিয়ে ১২ বছর করা হয়েছে। আদালতের জানিয়েছে যে, সাজা নির্ধারণের সময় অভিযুক্তের জেলে কাটানো সময় এবং আচরণ কিছুটা হলেও পরিবর্তন হয়ে যায়।

POCSO

ঘটনাটি ঘটেছে ২০১৬ সালের ডিসেম্বর মাসে। ঘাটকোপার (Ghatkopar)-এর এক প্রতিবেশীর পাঁচ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে ওই যুবক গ্রেপ্তার হয়েছিলেন। তখন অভিযুক্তের বয়স ছিল ২০ বছর। ২০২০ সালে বিশেষ 'POCSO' আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এবং আজীবন কারাদণ্ড দেয়।

এই রায়ের বিরুদ্ধেই হাই কোর্টে আবেদন করেন অভিযুক্ত। বিচারপতি সরং কোটওয়াল এবং বিচারপতি সন্দেশ পাতিলের ডিভিশন বেঞ্চ জানায় যে, দোষ প্রমাণ হওয়ায় কোনও ত্রুটি নেই। তবে সাজা কমানোর দিক নিয়ে কয়েকটি বিষয় আদালতের নজরে এসেছে। সেগুলি হল, অভিযুক্তের বিরুদ্ধে আগে কোনও রকম অপরাধের রেকর্ড ছিল না, কোভিড পরিস্থিতিতেও তিনি জামিন পাননি এবং টানা অনেক সময় অভিযুক্ত জেলেই কাটিয়েছেন।

আদালত আরও জানায় যে, জেলে থাকাকালীন অভিযুক্ত বিভিন্ন শিক্ষামূলক এবং সমাজমুখী কর্মকাণ্ডেও অংশ নিয়েছিলেন। বই বিশ্লেষণ থেকে শুরু করে প্রবন্ধ রচনা এবং মহাত্মা গান্ধীর ভাবনা নিয়ে পড়াশোনার জন্য তিনি তিনটি শংসাপত্রও অর্জন করেছেন। এই সমস্ত কিছু তাঁর আইনজীবীরা আদালতে পেশ করেন।

এই সমস্ত বিষয় একসাথে বিচার করে আদালত জানায় যে, অপরাধের গুরুত্ব মাথায় রেখেই ন্যূনতম ১০ বছরের বেশি সাজা দেওয়া হয়েছে। বিচারকদের মতে, ১২ বছরের কারাদণ্ডই এই মামলায় ন্যায়বিচারের ভারসাম্য ভালোভাবে রক্ষা করবে। উল্লেখযোগ্য বিষয় হল, অভিযুক্ত ইতিমধ্যেই ৯ বছরের বেশি সময় জেযে কাটিয়ে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+