পঞ্জাব আদালতে বোমা বিস্ফোরণ, পাকপন্থী খলিস্তানিদের জড়িয়ে থাকার সম্ভাবনা

পঞ্জাব আদালতে বোমা বিস্ফোরণ, পাকপন্থী খলিস্তানিদের জড়িয়ে থাকার সম্ভাবনা

আগামী বছর যে ক'টি রাজ্যে বিধানসভা নির্বাচন, তার মধ্যে অন্যতম পঞ্জাব৷ বিশেষজ্ঞদের মতে, একমাত্র এই রাজ্যেই কংগ্রসের জয়ের বিপুল সম্ভাবনা রয়েছে৷ তবে, নির্বাচনের আগেই এবার কেঁপে উঠল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ 'লুধিয়ানা আদালত'। বৃহস্পতিবার বোমা বিষ্ফোরণে কেঁপে ওঠে পঞ্জাবের এই আদালত। প্রশ্ন ওঠে, কারা দায়ী এই ঘটনায়? প্রাথমিক তদন্তে উঠে আসছে সীমান্তপারের সন্ত্রাসবাদী তথা খলিস্তানিদের নাম।

পঞ্জাব আদালতে বোমা বিস্ফোরণ, পাকপন্থী খলিস্তানিদের জড়িয়ে থাকার সম্ভাবনা

একাধিক নিরাপত্তা সংস্থা এবং পঞ্জাব পুলিশের তদন্ত অনুযায়ী, জার্মানিতে অবস্থিত একটি খলিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন এবং পাকিস্তানের চরমপন্থী সংগঠন এই বিষ্ফোরণের জন্য দায়ী। জানা যাচ্ছে, ২৩ ডিসেম্বরের এই ঘটনার মূল চক্রী খলিস্তানি জঙ্গি জসবিন্দর সিং মুলতানি৷ পঞ্জাবের হোসিয়ারপুরের বাসিন্দা জসবিন্দর দীর্ঘদিন ধরেই কুখ্যাতদের তালিকায়। এর আগেও ভারতে পাকিস্তান মারফৎ অস্ত্র পাঠানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷ গোপন সূত্রের খবর, এই মুহূর্তে পঞ্জাবে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-ও। জসবিন্দর সিং মুলতানির পাশাপাশি হরবিন্দর সিং মারফৎ অস্থিরতা সৃষ্টি করতে চাইছে তারা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জসবিন্দর সিং মুলতানি নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন, 'জাস্টিস ফর শিখস' এর সঙ্গে গভীরভাবে যুক্ত৷ এর আগে বহুবার সংগঠনটির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদ প্রচারের অভিযোগ উঠেছে৷ দীর্ঘদিন ধরেই হরপ্রীত সিং এর মতো কুখ্যাত সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত হয়ে বিচ্ছিন্নতাবাদ প্রচার করছে জসবিন্দর। পাকিস্তানে অস্ত্রপাচারকারীদের ব্যবহার করে অত্যাধুনিক রাইফেল, হ্যান্ড গ্রেনেড, অন্যান্য বিষ্ফোরক পাচারের পরিকল্পনা রয়েছে জসবিন্দরের৷ জানা যাচ্ছে, শীঘ্রই পঞ্জাব সমেত ভারতের অন্যান্য প্রদেশে বিষ্ফোরণের পরিকল্পনা আছে তার৷

একদিকে যখন খলিস্তানিরা পঞ্জাবে আক্রমণের প্ল্যান করছে ঠিক তখনই ধর্মীয় কারণেও অশান্ত পঞ্চাব। সম্প্রতি স্বর্নমন্দিরে একজনকে পিটিয়ে মারার অভিযোগ উঠে এসেছে৷ মন্দির কতৃপক্ষের দাবি মৃত ব্যক্তি ধর্ম অবমাননার চেষ্টা করেছিল তাই উত্তেজিত জনতা আক্রমণ করে থাকে৷ যদিও পুরো বিষয় নিয়ে পঞ্জাব সরকারকে কড়া নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছে কেন্দ্র সরকার৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+