বিতর্ক : ফের প্যারোলে মুক্ত হতে পারেন সঞ্জয় দত্ত
মুম্বই, ১৬ জুন : ফের সাময়িক ছুটির আবেদন করে বিতর্কে অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
জানা গিয়েছে, ছয় মাস জেলে কাটানোর পর ফের একবার বাড়ি ফিরতে চেয়ে প্যারোলের আবেদন করেছেন সঞ্জয় দত্ত। যা নিয়ে ফের একবার বিতর্ক তৈরি হয়েছে।

সূত্রের খবর, ডিভিশনাল কমিশনারের কাছে ৩০ দিনের ছুটির আবেদন করা হয়েছে এবং তা আপাতত মঞ্জুরির অপেক্ষায় রয়েছে। [দেখে নিন সলমন ছাড়াও আর কোন বলিউড স্টার মামলায় জড়িয়েছেন]
কীভাবে এত ঘনঘন সঞ্জয় দত্ত ছুটির আবেদন করছেন এবং তা মঞ্জুর করা হচ্ছে তা নিয়ে এর আগে বিতর্কে পড়েছে মহারাষ্ট্র সরকার। কেন্দ্রকেও তা আঁচ সহ্য করতে হয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বর মাসের শেষে ২ সপ্তাহের সাময়িক ছুটিতে বাড়ি আসেন সঞ্জয়। তাঁর প্যারোলের মেয়াদ শেষ হয় এই বছরের জানুয়ারি মাসের ৮ তারিখ। নির্ধারিত সময়ের পরেও জেলে ফেরেননি সঞ্জয়। ফলে তাকে আরও চারদিন অতিরিক্ত সাজা খাটতে হবে বলে জানায় আদালত।
তারও আগে ২০১৩ সালের অক্টোবর মাসে ২৮ দিনের প্যারোলে ছুটিতে বাড়ি ফিরেছিলেন সঞ্জয়। এর পর আবার ওই একইবছরের ডিসেম্বর মাসে ফের ২৮ দিনের ছুটিতে বাড়ি আসেন সঞ্জয়। এই প্যারোলের জন্য চরম বিতর্কের মধ্যেও পড়তে হয় মহারাষ্ট্র সরকারকে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications