ঘর ভর্তি মৃতদেহ! রাজধানীর বুরারিতে চাঞ্চল্য
ঘর ভর্তি মৃতদেহ। দিল্লির বুরারিতর সন্তনগরের ২৪ নম্বর বাড়ির ঘটনা। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ একটি ঘর থেকে ১১ জনের দেহ উদ্ধার করা হয়। এগারোটি দেহই ছিল ঝুলন্ত অবস্থায়।
ঘর ভর্তি মৃতদেহ। দিল্লির বুরারিতর সন্তনগরের ২৪ নম্বর বাড়ির ঘটনা। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ একটি ঘর থেকে ১১ জনের দেহ উদ্ধার করা হয়।

এগারোটি দেহই ছিল ঝুলন্ত অবস্থায়। ১১ জনের মধ্যে ৭ জন মহিলা ও ৪ জন পুরুষ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাটি আত্মহত্যার। তবে কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।
১১ টি ঝুলন্ত দেহ। চোখ,মুখ কাপড় দিয়ে বাধা। বেশ কয়েকজনের হাতও বাধা কাপড় দিয়ে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। খুন করে ঝুলিয়ে দেওয়া হতে পারে বলেও সন্দেহ একাংশের মনে।
পরিবারটি সম্পর্কে এলাকা থেকে তথ্য সংগ্রহ করেছে পুলিশ। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
#Visuals from Delhi's Burari where bodies of 7 women and 4 men have been found at a house; Police present at the spot, investigation on. pic.twitter.com/CjuReQbaXT
— ANI (@ANI) July 1, 2018












Click it and Unblock the Notifications