Boat In Mumbai: কুয়েত থেকে আসা সন্দেহজনক নৌকা আটক মুম্বইয়ে, নাশকতার ছক?
Boat In Mumbai: কুয়েত থেকে আসা সন্দেহজনক একটি নৌকা আটক করল মুম্বই পুলিশ। এতে যে তিনজন ছিলেন তাঁরা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা যাচ্ছে। চলছে জিজ্ঞাসাবাদ।
মুম্বইয়ের উপকূলীয় সীমানায় নজরদারি চালানোর সময়ই এই নৌকাটিকে দেখেই সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। নাশকতা কোনও ছক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

মুম্বইয়ের সাসুন ডক এরিয়ায় এই নৌকা আটকের ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মিড ডে-র প্রতিবেদনে উল্লেখ, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ সুমারাম চৈত্রালী বোটের মাধ্যমে সমুদ্রে পেট্রলিং চলছিল গেটওয়ে অব ইন্ডিয়া থেকে লাইট হাউস পর্যন্ত। তখনই সাসুন ডকের কাছে একটি নৌকা দেখা যায়।
কীভাবে নৌকাটি উপকূলীয় নিরাপত্তার বেড়াজাল ভেদ করে মুম্বইয়ে প্রবেশ করল, সেই বিষয়টি গোটা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। বিশেষ করে ২৬/১১-র পর এমন ঘটনা ঘটেনি।
সাঙ্ক রক এলাকায় সাসুন ডকের কাছে এই নৌকাটিকে দেখে সন্দেহ হতেই তা আটক করে মুম্বই পুলিশ। জানা যায় আবদুল্লাহ শরিফ-১ নামের নৌকাটি কুয়েত থেকে এসেছে। নৌকায় ছিলেন নিতসো দিত্তো (৩১), ইনফ্যান্ট বিজয় বিনয় অ্যান্টনি (২৯) ও জে সাহায়ান্ত অনীশ (২৯)। সকলেরই বাড়ি তামিলনাড়ুতে।
যেহেতু নৌকাটি কোনও বৈধ অনুমতি ছাড়াই ভারতের জলসীমায় ঢুকেছে, কোনও লাইসেন্স ছাড়াই, ফলে নৌকায় থাকা সকলকেই কোলাবা থানায় নিয়ে যাওয়া হয়। চৈত্রালী বোট থেকেই সাউথ কন্ট্রোল রুমের কাছে খবর এসেছিল। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে কোলাবা থানায়।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই তিনজনই তামিলনাড়ুর এক এজেন্ট ক্যাপ্টেন মদনের মাধ্যমে কুয়েতে গিয়েছিলেন কাজের জন্য। ত্রিবান্দ্রম থেকে কুয়েত গিয়েছিলেন বিমানে। আবদুল্লাহ শরিফ নামে এক মালিকের অধীনে তাঁরা সেখানে মৎস্যজীবী হিসেবে কাজ করছিলেন ২ বছর ধরে।
যদিও কাজের জন্য কোনও মজুরি দেওয়া হয়নি বলে অভিযোগ। মালিকের কাছে ভারতীয় পাসপোর্ট ফেরত চাইলে তাঁদের মারধর করা হতো বলে অভিযোগ। এমনকী কাজ ছেড়ে দিলে তাঁদের মেরে ফেলার হুমকিও দেওয়া হতো। বিষয়টি বাড়ির লোকজনদের কাছে নিয়মিত জানাতেন তাঁরা।
এরপর দেশে ফিরতে মরিয়া হয়ে তাঁরা এই বোট নিয়ে পালান কুয়েত থেকে। ২৮ জানুয়ারি কুয়েত থেকে তাঁরা রওনা হয়েছিলেন। ভারতের জলসীমায় পৌঁছন আজ। যদিও বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে। উপকূল-সহ সমস্ত ভারতীয় এজেন্সির কাছে বোট ও তিন ব্যক্তির সম্পর্কে তথ্য পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের মামলার তদন্ত চলছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications