বিএমসি আমার স্বপ্নের অফিস ভাঙতে চাইছে, টুইট কঙ্গনা রানাওয়াতের
বিএমসি আমার স্বপ্নের অফিস ভাঙতে চাইছে, টুইট কঙ্গনা রানাওয়াতের
কঙ্গনা–শিবসেনা লড়াইয়ের মাঝে আচমকাই সোমবার কঙ্গনা রানাওয়াতের পশ্চিম বান্দ্রার পালি হিলের অফিসে হানা দেয় বিএমসির কিছুজন কর্মী। অভিনেত্রীকে জানানো হয় যে এই অফিসে বেআইনি কাঠামো রয়েছে। বিএমসি আধিকারিকদের মতে, কঙ্গনার অফিস বেআইনিভাবে বাড়ানো হয়েছে এবং সরকারিভাবে এই অফিস পরিদর্শনে এসেছেন বিএমসির বিল্ডিং প্রোপোজাল বিভাগ। এরপরই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন কঙ্গনা এবং তিনি টুইট করে জানিয়েছেন যে বিএমসি তাঁর অফিস ভাঙতে এসেছে।

কঙ্গনা টুইটে গোটা ঘটনাটি জানিয়ে লেখেন, 'বিএমসি জোর করে আমার অফিসে ঢুকে সব কিছু মাপতে শুরু করে। আমার কাছে সব নথি, বিএমসির অনুমতিও রয়েছে। আমার সম্পত্তিতে কোনও বেআইনি কিছু নেই, বিএমসির উচিত আমায় কাঠামোর প্ল্যানে অবৈধ নির্মাণ দেখানো এবং নোটিস পাঠানো, সোমবার তারা আচমকাই কোনও নোটিস ছাড়াই ঢুকে পড়ে এবং পরে হয়ত আমার অফিসও ভেঙে দিতে পারে।’
বিএমসি সূত্রের খবর, ২০১৮ সালে বিএমসির পক্ষ থেকে অভিনেত্রীকে অবৈধ নির্মাণকাজের জন্য নোটিস পাঠানো হয়েছিল তাঁর বান্দ্রার বাড়িতে। কিন্তু বিএমসিকে চ্যালেঞ্জ জানিয়ে সেই মামলা এখন দিনদোশী আদালতে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। যদিও কঙ্গনার অফিসে অবৈধ নির্মাণের জন্য কোনও নোটিস পাঠানো হয়েছিলকিনা তা খুব একটা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, কঙ্গনা রনাওয়াতকে দেওয়া হবে ওয়াই স্তরের নিরাপত্তা। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শিব সেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন কঙ্গনা। নায়িকা পাকিস্তানের সঙ্গে তুলনা করেছেন মহারাষ্ট্রকে। তাতে বেজায় চোটে গিয়েছেন সঞ্জয় ও সেলেব মহলের এক অংশ। সঞ্জয়ও অশ্লীল ভাষায় আক্রমণ করেন কঙ্গনাকে। ক্ষমা চাইতে হবে তাঁকে এমনটাই সঞ্জয়ের দাবি।












Click it and Unblock the Notifications